ঢাকা, বুধবার   ১৫ এপ্রিল ২০২৬,   বৈশাখ ২ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৭, ১৫ ফেব্রুয়ারি ২০২২

‘ওসমানী বিমানবন্দর থেকে বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি ফ্লাইট যাবে’

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন আন্তর্জাতিক টার্মিনালের কাজ শুরু হয়েছে। এ কাজ শেষ হলে বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি ফ্লাইট চালু হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

মাহবুব আলী বলেন, ওসমানী বিমানবন্দরের নতুন আন্তর্জাতিক টার্মিনালের কাজ শুরু হয়েছে। ১১৬টি পাইলিংয়ের মধ্যে আজ প্রথম পাইলিংয়ের বোরিং কাজ শুরু হয়েছে। খুব দ্রুততম সময়ের মধ্যে এই টার্মিনালের কাজ শেষ করা হবে। এরপর শুধু হিথ্রো নয়, বিশ্বের বিভিন্ন গন্তব্যে এই বিমানবন্দর থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ ও নতুন টার্মিনাল ভবনের কাজ পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এমন কথা বলেন তিনি। 

আরও পড়ুন- বর না আসায় কনে অজ্ঞান, বিয়ে করলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও ইচ্ছা অনুযায়ী কোভিডের সময়ও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ বন্ধ হয়নি। এই সময়ের মধ্যেই রানওয়ের শক্তি বৃদ্ধি ও সম্প্রসারণসহ অন্যান্য অনেক কাজ হয়েছে। ফলে এখন ওসমানী বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের হিথ্রোতে বিমানের সরাসরি ফ্লাইট পরিচালনা করা সম্ভব হচ্ছে।

আরও পড়ুন- সিলেটে আফগান শিবিরে করোনার হানা

প্রতিমন্ত্রী বলেন, ওসমানী বিমানবন্দরে যে টার্মিনাল আছে সেটি সাধারণত অভ্যন্তরিণ ফ্লাইট পরিচালনার জন্য উপযুক্ত। কিন্তু আন্তর্জাতিক ফ্লাইটের জন্য এরকম টার্মিনাল উপযোগী নয়। তারপরও যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টের সাথে পরামর্শ করে, তাদের নির্দেশনা মতো এই টার্মিনাল দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়