নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ২১:১৮, ১৫ ফেব্রুয়ারি ২০২২
মৌলভীবাজারের হাসপাতালগুলো থেকে নতুন পদ্ধতিতে বর্জ্য সংগ্রহ করবে পৌরসভা
হাসপাতালের মালিক ও ব্যবস্থাপকদের সাথে সভায় মৌলভীবাজারের মেয়র।
মৌলভীবাজার শহরের হাসপাতালগুলো থেকে আর সনাতন (পূর্বের) পদ্ধতিতে বর্জ্য সংগ্রহ করবে না মৌলভীবাজার পৌরসভা। আগামী ১ মার্চ থেকে নতুন পদ্ধতিতে এ বর্জ্য সংগ্রহ করে রিসাইকেল বা পুনরায় প্রকৃতির গ্রহণযোগ্য উপাদানে পরিণত করবে পৌরসভা।
গতকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) মৌলভীবাজার পৌরসভা হলরুমে মেয়র মো. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় মৌলভীবাজার শহরের সকল ক্লিনিক, হাসপাতালের মালিক বা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর সৈয়দ সেলিম হক, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ১ মার্চ থেকে নতুন পদ্ধতিতে হাসপাতাল বা ক্লিনিকের বর্জ্য সংগ্রহ করবে মৌলভীবাজার পৌরসভা। নতুন এ পদ্ধতিতে আলাদা আলাদাভাবে পাঁচ ধরণের বর্জ্য সংগ্রহ করা হবে। সেগুলো হলো-
১. পচনশীল,
২. ইঞ্জেকশন সিরিঞ্জ,
৩. স্যালাইন পলিথিন,
৪. প্লাস্টিক,
৫. ব্যান্ডেজ।
মেয়র মো. ফজলুর রহমান জানান, উক্ত পাঁচ ধরণের বর্জ্য পৃথকভাবে সংগ্রহ করে পৃথকভাবেই বর্জ্য ব্যবস্থাপনা করা হবে।
- আরও পড়ুন- স্বপ্নের শহর মৌলভীবাজারে উন্মুক্ত মঞ্চ
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























