রাজনগর প্রতিনিধি
রাজনগরে প্রাণিসম্পদ প্রদর্শনী
মৌলভীবাজারের রাজনগরে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠান হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের প্রান্তিক পর্যায়ের খামারি ও ব্যবসায়ীরা বিভিন্ন গবাধিপশু, গৃহপালিত দেশি-বিদেশী পাখি, পশুখাদ্য, আধুনিক প্রযুক্তির যন্ত্র, ঔষধ ও চিকিৎসা সামগ্রী প্রদর্শনের মাধ্যমে স্থানীয়দের উদ্বুদ্ধ করে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই এই প্রদর্শনী করা হয়।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে পানি উন্নয়ন বোর্ড মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান (ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান) মুক্তি চক্রবর্তী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ইফফাত আরা ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল, যুব উন্নয়ন কর্মকর্তা, মো. নজরুল ইসলাম খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী খান, সিনিয়র মৎস কর্মকর্তা ফণীভূষণ দেব, পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ছানা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সজল চক্রবর্তী, কৃষকলীগের সভাপতি মাহমুদুর রহমান, ইউপি সদস্য ছয়ফুল আলম, তালুকদার ডেইরী ফার্মের পরিচালক আখলিমা আক্তার প্রমুখ।
আরও পড়ুন- কিংবদন্তী গায়ক ও সুরকার বাপ্পী লাহিড়ী
এসময় খামারিরা প্রণোদনা না দিয়ে হয়রানি ছাড়া সহজ শর্তে দীর্ঘমেয়াদি ঋণ প্রদানের দাবি জানান। পাশাপাশি গবাধিপশুর জন্য বীমা চালু করতে সরকারের সুদৃষ্টি কামনা করেন। এছাড়া দ্রুত পশুখাদ্যের দাম কমানো না হলে ক্ষতিগ্রস্ত হবেন বলে জানান খামারিরা।
আইনিউজ/মো. ফরহাদ হোসেন/এসডিপি
আইনিউজ ভিডিও
ছেলের খোঁজে পায়ে হেঁটে নেপালে যান মা, ফিরেন ২৩ বছর পর
৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন
বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে হঠাৎ দেয়াল চাপায় হারিয়ে গেল ছেলেটি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























