ঢাকা, সোমবার ০৬ জুলাই ২০২৬,   আষাঢ় ২২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশিত: ২০:১১, ১৬ ফেব্রুয়ারি ২০২২

সিলেটের জাফলং থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সিলেটের জাফলং এলাকা থেকে নিখোঁজ হয়েছিলেন নাজিম উদ্দিন (৪৫) নামের এক ব্যবসায়ী। পাঁচদিন ধরে তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে জাফলংয়ের ডাউকী নদীর কাটারি এলাকায় তার লাশ ভেসে ওঠে। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠায়।

নাজিম উদ্দিন উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের রাজনগর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি পেশায় একজন কাপড় ব্যবসায়ী ছিলেন।

এদিকে নিহত নাজিম উদ্দিনের পরিবার দাবি করছে এটি দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড।

নিহতের শরীরে প্রাথমিকভাবে আঘাতের কোন চিহ্ন পরিলক্ষিত না হওয়ায় ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি ভোরে নাজিম উদ্দিন জাফলংয়ের উদ্দেশ্যে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে এ বিষয়ে গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর ১৬ ফেব্রুয়ারী বুধবার জাফলং-ডাউকি নদীর কাটারি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল চন্দ্র দেব বলেন, নিখোঁজ নাজিম উদ্দিনের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নাজিম উদ্দিনের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ