সিলেট প্রতিনিধি
জমি নিয়ে বিরোধ : সিলেটে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা
সিলেটে জমি সংক্রান্ত বিরোধের জেরে শাহাবুদ্দিন আহমদ সাবুল (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছেন তার প্রতিবেশিরা।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার কুচাই পূর্বপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত সাবুল পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক। তিনি ওই এলাকার মৃত আব্দুল হামিদ আখন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সাবুলের সাথে জমিজমা নিয়ে বিরোধ ছিলো প্রতিবেশি ময়না মিয়ার ছেলে বদরুল, মালই, নজরুল, ফখরুলেরা। শুক্রবার সকালে সাকবুল তার বাড়ির সামনে গাছ কাটতে যান। এসময় বদরুলসহ তার ভাইয়েরা বাঁধা দেন। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে সাবুলের উপর হামলা চালানো। এ সময় তারা সাবুলকে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।
আরও পড়ুন- সিলেটের জাফলং থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
পরে আহত অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে নিয়ে আসা হলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী সেফালি বেগম বলেন, আমার স্বামী নিজের লাগানো গাছ কাটছিলেন। তবু বিনা উস্কানিতে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার চাই।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা বলেন, এ ঘটনায় কামরুল, বদরুল, মালই, মুন্নি, ফাহিমাকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।
আরও পড়ুন- সিলেট ভেন্যুতে শুরু হচ্ছে বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগ
তিনি বলেন, ঘটনাস্থল থেকে দুটি দা, রড, কুড়াল এবং লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। অন্যান্য আলামত উদ্ধারে অভিযান চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























