ঢাকা, সোমবার ০৬ জুলাই ২০২৬,   আষাঢ় ২২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশিত: ১৯:১৪, ১৮ ফেব্রুয়ারি ২০২২

জমি নিয়ে বিরোধের জেরে সিলেটে প্রতিবেশিকে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সিলেটে জমি নিয়ে বিরোধের জের ধরে শাহাবুদ্দিন আহমদ সাবুল (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছেন তাঁর প্রতিবেশিরা। ঘটনাস্থল থেকে দুটি দা, রড, কুড়াল এবং লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। অন্যান্য আলামত উদ্ধারে অভিযান চলছে।

শুক্রবার সকালে দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার কুচাই পূর্বপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। 

নিহত সাবুল পেশায় সিএনজিচালিত অটোরিকশা  চালক। তিনি ওই এলাকার মৃত আব্দুল হামিদ আখন মিয়ার ছেলে।  

পুলিশ সূত্রে জানা যায়, সাবুলের সাথে জমিজমা নিয়ে বিরোধ ছিলো প্রতিবেশি ময়না মিয়ার ছেলে বদরুল, মালই, নজরুল, ফখরুলেরা। শুক্রবার সকালে সাকবুল তার বাড়ির সামনে গাছ কাটতে যান। এসময় বদরুলসহ তার ভাইয়েরা বাঁধা দেন।

এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে সাবুলের উপর হামলা চালানো। এ সময় তারা সাবুলকে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্নস্থানে আঘাত করে। আহত সাবুলকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত সাবুলের স্ত্রী সেফালি বেগম বলেন, আমার স্বামী নিজের লাগানো গাছ কাটছিলেন। তবু বিনা উস্কানিতে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার চাই।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা বলেন, এ ঘটনায় কামরুল, বদরুল, মালই, মুন্নি, ফাহিমাকে আটক করা হয়েছে।  বাকিদের আটকের চেষ্টা চলছে।

আইনিউজ/এসডি

হঠাৎ ট্রাকের নিচে মোটরসাইকেল আরোহী

কৃষক হালচাষ করে, উৎসবে মেতে পেছনে পেছনে ঘুরে বেড়ায় ফিঙে পাখির দল

মাসজুড়ে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২২

চার বছর আমি আর মিশা ভাই স্বামী-স্ত্রীর মতো ছিলাম : জায়েদ খান

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ