ঢাকা, বুধবার   ১৫ এপ্রিল ২০২৬,   বৈশাখ ২ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৫, ১৮ ফেব্রুয়ারি ২০২২

গোলাপগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, যুবকের মৃত্যু

নিহত  তারিক আহমদ

নিহত তারিক আহমদ

গোলাপগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তারিক আহমদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার বিকেলে পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের নুরুপাড়া রঙ্গাই বিছরা গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের অবস্থাও আশংকাজনক বলে জানা যায়।

আরও পড়ুন- জমি নিয়ে বিরোধ : সিলেটে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা

নিহত যুবক পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের রনকেলী নয়াগ্রাম এলাকার তখলিছ আলীর ছেলে। আহতরা হলেন- একই গ্রামের তছন আলীর ছেলে আবু সুফিয়ান (২০) ও পারভেজ আহমদ (২১) ।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ফুটবলে খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় এক পক্ষের ছুরিকাঘাতে তারিক আহমদ নামের এক যুবক হাসপাতালে নেওয়ার পথে নিহত হয়। এ ঘটনায় আরও ২ থেকে ৩ জন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেছেন।

আরও পড়ুন-  সিলেট ভেন্যুতে শুরু হচ্ছে বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগ

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়