ঢাকা, বুধবার   ১৫ এপ্রিল ২০২৬,   বৈশাখ ২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৩:৪০, ১৯ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ১৫:১৬, ১৯ ফেব্রুয়ারি ২০২২

মৌলভীবাজারে করোনা শনাক্তের হার শূন্য শতাংশ

মৌলভীবাজারে চলমান গণটিকা কার্যক্রম

মৌলভীবাজারে চলমান গণটিকা কার্যক্রম

মৌলভীবাজারে করোনা শনাক্তের হার শূন্য শতাংশে নেমে এসেছে। সর্বশেষ ৪৮ জনের নমুনা পরীক্ষায় কারো শরীরে করোনা শনাক্ত হয়নি। শনাক্তের হার ০% (শূন্য শতাংশ)।

আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। 

সম্প্রতি সারাদেশের মতো মৌলভীবাজারেও কমে এসেছে করোনা শনাক্তের হার। চলতি সপ্তাহে করোনা শনাক্তের হার ৫ থেকে ১০ শতাংশের মধ্যে ওঠানামা করছে। তবে আজ তা নেমে এসেছে শূন্য শতাংশে।

সর্বশেষ শুক্রবার ১১৪ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ছিল ৭ দশমিক ৯ শতাংশ। 

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা ৯ হাজার ৮৩৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৭ জন। মোট সুস্থ হয়েছেন ৮ হাজার ৪৫ জন।

নতুন করে কেউ মৃত্যুবরণ করেননি। এ জেলায় এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে সর্বমোট ৭২ জন মারা গেছেন।

এদিকে করোনা সংক্রমণ প্রতিরোধে নিয়মিত ঠিকাদানের পাশাপাশি চলছে গণটিকা কার্যক্রম। মাস্ক বিতরণ এবং স্বাস্থ্য বিধি অমান্যে জেলা ও উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত রয়েছে।

আইনিউজ/এমজিএম

আইনিউজ ভিডিও 

ছেলের খোঁজে পায়ে হেঁটে নেপালে যান মা, ফিরেন ২৩ বছর পর

৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন 

বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে হঠাৎ দেয়াল চাপায় হারিয়ে গেল ছেলেটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়