Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৪ এপ্রিল ২০২৬,   চৈত্র ৩০ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:২৪, ১৯ ফেব্রুয়ারি ২০২২

কুলাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা

কুলাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক তরুণী। শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেন বলে জানা যায়। 

নিহত ওই তরুণীর নাম পম্পি রাণী দেব (২০)। তিনি উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মৃত শশাঙ্ক দেবের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে পম্পির বাবা মারা যান। গত দুই সপ্তাহ আগে জটিল রোগে আক্রান্ত হয়ে তার মায়েরও মৃত্যু হয়। তখন থেকেই সে মানসিকভাবে ভেঙে পড়ে। শনিবার দুপুরে মা-বাবার মৃত্যু শোক সইতে না পেরে বাড়ির লোকজনের অজান্তে টিলাগাঁও রেললাইনে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে পম্পি আত্মহত্যা করেন।

আরও পড়ুন- ধর্ষণের কথা ফাঁস করে দেবেন বলায় ছয় টুকরা করা হয় জোৎস্নাকে

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি অঞ্জন কুমার পাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছি। 

আইনিউজ/এসডিপি

আইনিউজ ভিডিও 

ছেলের খোঁজে পায়ে হেঁটে নেপালে যান মা, ফিরেন ২৩ বছর পর

৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন 

বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে হঠাৎ দেয়াল চাপায় হারিয়ে গেল ছেলেটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়