সাজু মারছিয়াং
আপডেট: ২২:১৬, ৬ মার্চ ২০২২
ঝিমাই পুঞ্জির ঘটনায় সিলেটে খাসি স্টুডেন্ট ইউনিয়নের মানববন্ধন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঝিমাই পুঞ্জিতে রোগীর জন্য আনা গাড়ি প্রবেশে বাধা ও হয়রানির প্রতিবাদে সিলেটে মানববন্ধন করেছে খাসি স্টুডেন্টস ইউনিয়ন সিলেট জেলা।
রোববার (৬ মার্চ) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন খাসি স্টুডেন্ট ইউনিয়ন সিলেট শাখার সভাপতি এলিজ্যাক তাংসং। সংগঠনের সাধারণ সম্পাদক রাজু রুপসী ও যুগ্ম সাধারণ সম্পাদক রিয়া রাংখেলেমের যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন খাসি স্টুন্ডেন্ট ইউনিয়নের উপদেষ্টা লভিংসন পঃস্না, শিক্ষা বিষয়ক সম্পাদক মারকুস পাপাং।
আরও পড়ুন- গাড়ি ঢুকতে না দেয়ায় কাধেঁ করে হাসপাতাল নিতে হলো খাসিয়া নারীকে
সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সভাপতি দীপঙ্কর সরকার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগরের সভাপতি সঞ্জয় কান্ত দাস, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেটের নেতা বিশ্বজিৎ শীল, ছাত্র ইউনিয়নের আহ্বায়ক মনীষা ওয়াহিদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চলাপ্রু মারমা।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ৪ মার্চ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ঝিমাই পুঞ্জির বাসিন্দা রানী মারলিয়ার (৬০) জরুরি চিকিৎসার জন্য আনা গাড়ি ঝিমাই চা-বাগানের ম্যানেজার (ব্যবস্থাপক) কর্তৃক বাগানে প্রবেশে বাধা দেওয়া হয়। প্রায়ই বাগানে এভাবে বাধা প্রদান ও হয়রানির ঘটনা ঘটে থাকে। একজন মুমূর্ষু রোগী পরিবহনের গাড়ি এভাবে আটক দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মতো অপরাধ করা হয়েছে। এমন বেআইনি স্বেচ্ছাচারী পাশবিক ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাই আমরা। এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করছি।
আরও পড়ুন- স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মৌলভীবাজার পৌরসভার মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠান
এ সময় উপস্থিত ছিলেন খাসি স্টুডেন্ট ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় সুছিয়াং, সহশিক্ষা বিষয়ক সম্পাদক জেফারশন, যোগাযোগ ও প্রকাশনা সম্পাদক ফ্রেসিউস লামিন প্রমুখ।
আইনিউজ/সাজু মারছিয়াং/এসডিপি
আইনিউজ ভিডিও
মানসিক চাপ কমাবেন যেভাবে
বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা
খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























