Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৯ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ২১:৫৮, ৬ মার্চ ২০২২
আপডেট: ২৩:৪৪, ৬ মার্চ ২০২২

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মৌলভীবাজার পৌরসভার মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠান

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শহীদ মিনার প্রাঙ্গণে রোববার (৬ মার্চ) বিকেলে মুক্তিযুদ্ধের  চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা "মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান" শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুুুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন  মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান।

আরও পড়ুন- স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মৌলভীবাজার জেলা পরিষদের অনুষ্ঠান

পৌর কাউন্সিলর সালেহ আহমদ পাপ্পুর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা  আব্দুল মুহিত টুটু।

বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল (পিপি), জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার রুহুল আমিন রুহেল, পৌর কাউন্সিলর ফয়ছল আহমদ, নাহিদ আহমদ ও সৈয়দ সেলিম হক, রেডিও পল্লীকণ্ঠের স্টেশন ম্যানেজার মেহেদি হাসান, মোস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ রুমেল আহমদ এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানেরা।

মেয়র ফজলুর রহমান জানান, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ্‌উপলক্ষে মৌলভীবাজার পৌরসভার ৯ টি ওয়ার্ডে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে। 

আইনিউজ/এসডিপি

আইনিউজ ভিডিও 

চার বছর মিশা ভাই আর আমি স্বামী-স্ত্রীর মতো ছিলাম: জায়েদ খান

এফডিসিতে আর হবে না নির্বাচন, পীরজাদা শহিদুল হারুনকে অবাঞ্চিত ঘোষণা

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যা বললেন পীরজাদা হারুন

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়