Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৯ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৬ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৭, ৭ মার্চ ২০২২
আপডেট: ১৩:০২, ৭ মার্চ ২০২২

মৌলভীবাজারে তথ্য অধিকার আইন নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

মৌলভীবাজারে তথ্য অধিকার অধিকার বিষয়ক নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে ৩টা পর্যন্ত রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়। 

তথ্য অধিকার আইন-২০০৯’ সম্পর্কে ধারণা দেওয়া, তথ্য অধিকার আইনের প্রচার, আগ্রহীদের তথ্য পাওয়ার জন্য আবেদন ফরম পূরণ প্রক্রিয়া হাতে-কলমে শেখানো এবং প্রযোজ্য ক্ষেত্রে আপিল ও অভিযোগ প্রক্রিয়া নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আইনটির যথাযথ ব্যবহারের সক্ষমতা তৈরি; ব্যক্তিগতভাবে আইনটির প্রয়োগ ত্বরান্বিত করতে উৎসাহিত করা এবং তরুণের মধ্যে তথ্য চেয়ে আবেদন করার প্রবণতা বৃদ্ধি করাই ছিল কর্মশালার উদ্দেশ্য।

আরও পড়ুন- চাঁদনীঘাটে বসবে ‘কইন্যা-নারীদের হাট’

এসময় উপস্থিত ছিলেন, রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ সহকারী পরিচালক রুহি নাজ, সহযোগী সমন্বয়কারী আনজুয়ারা খাতুন,অর্থ কর্মকর্তা মেহেরুন্নেসা মরিয়ম,মৌলভীবাজারের সুজন সাধারণ সম্পাদক জহর লাল দত্ত। 

কর্মশালায় শিক্ষার্থী ও সাংবাদিকসহ ২০ জন অংশগ্রহণ করেন।

আইনিউজ ভিডিও   

বৃষ্টিস্নাত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়