মৌলভীবাজার প্রতিনিধি
চাঁদনীঘাটে বসবে ‘কইন্যা-নারীদের হাট’
মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বসবে ‘কইন্যা-নারীদের হাট’।
আপনি একজন নারী। আপনার সবজি বাগানে কিছু সবজি ফলেছে। আপনার হাতের বানানো পিঠা পরিবারে সমাদর পায়। অথবা আপনি খুব ভালো ছবি আঁকেন। অথবা নিজে ডিজাইন করে জামা সেলাই করেন। আপনি চান এসব বিক্রি করতে?
আপনাদের জন্যই মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে ‘কইন্যা-নারীদের হাট’। আই নিউজকে এমন অনন্য আয়োজনের খবর জানিয়েছেন চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার উদ্দীন আহমদ।
আরও পড়ুন- স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মৌলভীবাজার পৌরসভার মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠান
ইউপি চেয়ারম্যান জানান, ৮ মার্চ সকাল ১১ টা ৩০ মিনিটে এ আয়োজনের শুভ উদ্বোধন হবে। এরপর থেকে নারীরা উৎপাদিত বা তৈরি করা পণ্যের পসরা সাজিয়ে সপ্তাহে দুইদিন এখানে নিয়মিত বসতে পারবেন।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন চেয়ারম্যান, চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ এবং উপজেলা নির্বাহী অফিসার, মৌলভীবাজার সদর-এর সাথে।
আরও পড়ুন- স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মৌলভীবাজার জেলা পরিষদের অনুষ্ঠান
এ আয়োজনে রয়েছে উপজেলা প্রশাসন, মৌলভীবাজার সদর। সহযোগিতায় চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ। পৃষ্ঠপোষকতায় করছে লেডিস ক্লাব, মৌলভীবাজার।
আয়োজকরা বলেন, নারীদের অর্থনৈতিক সক্ষমতা অর্জনই পারে সোনার বাংলা প্রতিষ্ঠার স্বপ্ন পূরণকে বেগবান করতে। এগিয়ে যাক বাংলা মায়ের কইন্যারা। সে লক্ষ্যেই এই উদ্যোগ।
আইনিউজ ভিডিও
বৃষ্টিস্নাত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























