মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২৩:৫৪, ১১ মার্চ ২০২২
নেছার আহমদ এমপি সিপিএএম ক্রিকেট টুর্নামেন্ট-২০২২
মৌলভীবাজারে সিপিএএম চ্যাম্পিয়ন স্কোরপিয়নস
চ্যাম্পিয়ন স্কোরপিয়নস-এর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা। ছবি : আই নিউজ
ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন মৌলভীবাজার সদরের আয়োজনে মৌলভীবাজার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেলো নেছার আহমদ এমপি সিপিএএম ক্রিকেট টুর্নামেন্ট ২০২২, সিজন-৯। বৃহস্পতিবার (১০ মার্চ) টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
টানটান উত্তেজনা শেষে ফাইনাল ম্যাচ জিতে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নিয়েছে মৌলভীবাজারী স্কোরপিয়নস। দেশের লিজেন্ড ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল এবং জাতীয় দলের বোলার কাম ব্যাটসম্যান আবুল হাসানের রাজুর অনবদ্য ব্যাটিং ফাইনাল ম্যাচে ভিন্ন মাত্রা যোগ করে। ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন দুই তারকা ক্রিকেটার। খেলার ফলাফল পেতে শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়। যা সাধারণত ফাইনাল ম্যাচে দেখা যায়না।
ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের মধ্যে ট্রফি এবং অন্যান্য পুরস্কার বিতরণ করেন নেছার আহমদ এমপি। অনুষ্ঠানে বিশে অতিথি ছিলেন পৌর মেয়র ফজলুর রহমান।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিএএম সভাপতি ফখরুল ইসলাম রাজু। সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিপিএএম সদরের প্রথম সভাপতি শাহরিয়ার মোস্তফা তানিম। এ সময় জেলা ক্রিকেট কমিটির সদস্য সচিব ও পৌর কাউন্সিলর নাহিদ হোসেন, সিপিএএম সাধারণ সম্পাদক ইমামুল হক রিপনসহ সিপিএএম নেতৃবৃন্দ ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।
খেলায় শাহ মোস্তফা লিজেন্ড প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান করে। তাজিদ মাত্র ৪৬ বল খেলে ৭২ রান করেন। জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের ব্যাটেও রানের বন্যা বয়ে যায়। তিনি মাত্র ৩০ বল খেলে অনবদ্য ৬৪ রান করেন। এদিকে আবুল করেন ১৮ বলে ১৭ রান।

রানার্স-আপ শাহ মোস্তফা লিজেন্ড এর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা। ছবি : আই নিউজ
স্কোরপিয়নস-এর পক্ষে শাহরুখ ও রনি একটি করে উইকেট লাভ করেন।
জবাবে জয় পেতে স্কোরপিয়নসকে বেগ পেতে হয়। অপেক্ষ করতে হয় শেষ ওভার পর্যন্ত। তবে জাতীয় দলের ক্রিকেটার আবুল হোসেন রাজুর দুর্দান্ত ব্যাটিংয়ে ৪ উইকেট হারিয়ে ১৯.১ ওভারে ১৮৫ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায় স্কোরপিয়নস। রাজু মাত্র ৫৮ বলে ১০৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। বাপ্পা ৪১ বলে ৪৪ রান করেন। সানি ৫ বলে ১০ রান করেন।
শাহ মোস্তফা লিজেন্ড এর সাদমান ৩টি এবং মামুন একটি উইকেট লাভ করেন।
ফাইনাল ম্যাচে প্লেয়ার অব দ্যা ফাইনাল হয়েছেন আবুল হাসান রাজু। ভ্যালুয়েবল প্লেয়ার অব দ্যা ফাইনাল হয়েছেন তাজিদ। স্ট্রাইকার অব দ্যা ফাইনাল হয়েছেন মোহাম্মদ আশরাফুল।
পরিচ্ছন্ন ক্রিকেট খেলে প্লেয়ার প্লে টিমের পুরস্কার জিতে নিয়েছে ক্রিক ফাইটার্স। রাইজিং স্টার প্লেয়ার পুরস্কার জিতেছেন রাজিব। ২২২ রান করে টুর্নামেন্টে সেরা ব্যাটসম্যান হয়েছেন তাজিদ। ২২২ রান এবং ৮ উইকেট নিয়ে প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট পুরস্কারও নিজের করে
নিয়েছেন তাজিদ। ৯ উইকেট নিয়ে সেরা বোলার হয়েছেন শাহরুখ।
টুর্নামেন্টে ৮ টি দল অংশগ্রহণ করে। পনেরটি ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলার স্পন্সর ছিলো মৌলভীবাজারের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান বিলাস।
-
এ সংক্রান্ত খবর আরও পড়ুন : নেছার আহমদ এমপি সিপিএএম ক্রিকেট টুর্নামেন্ট
নেছার আহমদ এমপি সিপিএএম টি২০ উদ্বোধন
- খেলার আর খবর পড়ুন : তিন ফরম্যাটেই সাকিবকে রেখে ২১ ক্রিকেটারের সঙ্গে বিসিবির চুক্তি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























