Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৪ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ২১:০৫, ১০ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ২১:৩২, ১০ ফেব্রুয়ারি ২০২২

নেছার আহমদ এমপি সিপিএএম টি২০ উদ্বোধন

ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন মৌলভীবাজার- সিপিএএম সদর এর আয়োজনে শুরু হয়েছে নেছার আহমদ এমপি সিপিএএম টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২। আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয়েছে ক্রিক ফাইটার্স ও অল স্কয়ার সলিডার্স।

সিপিএএম সদরের সভাপতি ফখরুল ইসলাম রাজুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক নাহিদ আহমদ, ক্রিকেট উপকমিটির সদস্য সচিব ও পৌর কাউন্সিলর নাহিদ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব ইজদানি ইমরান, কোয়াব মৌলভীবাজারের সাধারণ সম্পাদক হাসান আহমদ জাবেদ, বিটিভির জেলা প্রতিনিধি ও আই নিউজের সম্পাদক হাসানাত কামাল, ব্যবসায়ী ও সিপিএএম উপদেষ্টা মনোয়ার আহমেদ রহমান, সিপিএএম সদরের সাবেক সভাপতি শাহরিয়ার মোস্তফা তানিম, স্বাদ মৌলভীবাজারের স্বত্ত্বাধিকারী ও আই নিউজের প্রকাশক জাহেদ আহমদ চৌধুরী, সিপিএএম সদরের সাধারণ সম্পাদক ইমামুল হক রিপন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রিকেটার রেজওয়ান আহমদ।

ব্যাটিং করে সিপিএএমের উদ্বোধন করছেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।

প্রথমদিনের খেলায় ক্রিক ফাইটার্স ৬ উইকেটে অল স্কয়ার সলিডার্সকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে অল স্কয়ার সলিডার্স নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৫ রান করে। জবাবে ক্রিক ফাইটার্স ৪ উইকেটের বিনিময়ে ১৮.২ ওভারে ১২৬ রান করে। 

টুর্নামেন্টে ৮টি দল

টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করেছে। দলগুলো হলো- 

•    ক্রিক ফাইটার্স, টিম মালিক- শোয়েব আহমেদ, আইকন প্লেয়ার- হানজালা।
•    শাহমোস্তফা লিজেন্ডস, টিম মালিক- সারওয়ার মজুমদার ইমন, আইকন প্লেয়ার- তাজিদ।
•    ইউনিটি, টিম মালিক- সৈকত, আইকন প্লেয়ার- রাহুল।
•    কামালপুর সিপিএ, টিম মালি- মাহবুব ইজদানি ইমরান, আইকন প্লেয়ার- রায়হান।
•    আর এস রিয়েল সোলজার্স, টিম মালিক: রাহিম আহমেদ (USA), আইকন প্লেয়ার- ফরহাদ।
•    ফ্রেন্ডস গার্ডেন, টিম মালিক- জসনু, আইকন প্লেয়ার ফরহাদ জুনিয়র।
•    অল স্কোয়ার সোলজার্স, টিম মালিক- সাগর, আইকন প্লেয়ার- তপন।
•    স্কোরপিয়ন, টিম মালিক- রায়হান ও শাখাওয়াত, আইকন প্লেয়ার- শাহনুর।

টুর্নামেন্টের স্পন্সর শহরের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান ‘বিলাস’।

প্লেয়ার ড্রাফট

গত ৩০ জানুয়ারি রাতে স্থানীয় ‘টি-ভিলায়’ অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট সিজন-৯।

ক্রিকেটার নিলাম কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য নেছার আহমদ এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান। এ সময় ক্রীড়া সংগঠক ও ক্রিকেটররা উপস্থিত ছিলেন।

হাজার প্লেয়ারের সংগঠন সিপিএএম

উল্লেখ্য মৌলভীবাজারের সহস্রাধিক ক্রিকেটারের সংগঠন সিপিএএম দীর্ঘদিন ধরে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে যাচ্ছে। এ বছর অনুষ্ঠিত হচ্ছে সিজন-৯। এই টুর্নামেন্টটির নামকরণ করা হয়েছে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক নেছার আহমদ এমপির নামে।

আইনিউজ/এসডি

আইনিউজে দেখুন আরও ভিডিও খবর

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

মৌলভীবাজারের বিস্ময় বালিকা : ১৯৫ দেশের রাজধানীর নাম বলতে পারে

এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়