কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কমলগঞ্জে ৭ দিনব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ৭ দিন ব্যাপী ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা’র উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুর সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করা হয়।
ফিতা কেটে মেলার উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান। পরে মেলা চত্বরে উন্মুক্ত মে এক মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহীদ আলীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান। আলোচনায় অংশ নেন কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা আরশাদ আলী প্রমুখ।
এ সময় বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনীতিবিদ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত চলমান এ মেলায় ৩০টি স্টল রয়েছে। এছাড়াও সংগীত, নৃত্যসহ সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি
আইনিউজ ভিডিও
ছেলের খোঁজে পায়ে হেঁটে নেপালে যান মা, ফিরেন ২৩ বছর পর
৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন
বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে হঠাৎ দেয়াল চাপায় হারিয়ে গেল ছেলেটি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























