কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কমলগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন
কমলগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিবসে কেক কাটা হয়।
মৌলভীবাজারের কমলগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নানা কর্মসূচির দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বৃহস্পতিবার সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলনসহ উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে পুস্পস্তক অর্পণ করা হয়ে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার ও শিশুদের সাথে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও উপজেলা স্কাউট সাধারণ সম্পাদক মোসাহীদ আলীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার, কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমিন তরফদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল প্রমুখ। এছাড়াও বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা পরিষদ চত্বরে সপ্তাহব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলার আলীনগর ইউনিয়নের তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় হলরুমে আলোনা সভা, কেককাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তৌহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নিরঞ্জন দেব এর স ালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ।
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি
আইনিউজ ভিডিও
ছেলের খোঁজে পায়ে হেঁটে নেপালে যান মা, ফিরেন ২৩ বছর পর
৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন
বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে হঠাৎ দেয়াল চাপায় হারিয়ে গেল ছেলেটি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























