Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১২ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৯ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩৮, ২০ মার্চ ২০২২
আপডেট: ১৩:২১, ২০ মার্চ ২০২২

মৌলভীবাজারে ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রয় শুরু

মৌলভীবাজারে ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (২০ মার্চ) চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, ইউএনও সাবরিনা রহমান বাঁধন সহ আরও অনেকেই। 

জানা গেছে, ফ্যামিলি কার্ডের মাধ্যমে মৌলভীবাজারে ১০ হাজার পরিবারের কাছে টিসিবির পণ্য বিক্রয় করা হবে। প্রথম ধাপে (২০ মার্চ) থেকে বৃহস্পতিবার (৩১ মার্চ) পর্যন্ত চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই কার্যক্রম চলবে। 

আরও পড়ুন- মৌলভীবাজারে ‘আগামীর তারকা’র অডিশন, ৩৪ জন পেয়েছেন ইয়েস কার্ড

সারাদেশে আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সরকার কর্তৃক নির্ধারিত এক কোটি উপকারভোগী পরিবারের মধ্যে টিসিবি'র পণ্য সামগ্রী বিক্রয় করা হবে।

ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির এ কর্মসূচির আওতায় প্রতিটি পরিবার ৪৬০ টাকায় ২ লিটার তেল, ২ কেজি ডাল ও ২ কেজি চিনি কিনতে পারবেন। দ্বিতীয় ধাপে উপর্যুক্ত ৩টি পণ্যের সাথে ছোলা যুক্ত হবে।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

ছেলের খোঁজে পায়ে হেঁটে নেপালে যান মা, ফিরেন ২৩ বছর পর

৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন 

বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে হঠাৎ দেয়াল চাপায় হারিয়ে গেল ছেলেটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়