Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৮ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৫ ১৪৩২

বিশেষ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৪, ২০ মার্চ ২০২২
আপডেট: ২০:১০, ২০ মার্চ ২০২২

শ্রীমঙ্গলে ৮ হাজার ১২৪ পরিবার পাচ্ছে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্যের সুবিধা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রমজান মাস সামনে রেখে সাশ্রয়ী মূল্যে কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

আজ রবিবার (২০ মার্চ) স্থানীয় মহসিন মিয়া অডিটোরিয়ামে শ্রীমঙ্গল পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ডের ৫০০টি এবং উপজেলার সাতগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ওই ইউনিয়নের ৩৫০টি পরিবারের মধ্যে পণ্য বিক্রির মাধ্যমে টিসিবির এই কার্যক্রম শুরু হয়েছে।

উপকারভোগী প্রতিজনকে ৪৬০ টাকায় ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি ডাল এবং ২ কেজি করে চিনি দেওয়া হচ্ছে।

শ্রীমঙ্গল পৌরসভার মহসিন অডিটরিয়ামে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. শামীম অর রশীদ তালুকদার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, পৌর কাউন্সিলর মো. আলকাছ মিয়া ও আব্দুল জব্বার আজাদ প্রমুখ।

উপজেলার সাতগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক মো. আল-আমিন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. শামীম অর রশীদ তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, সাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান দেবাশীষ দেব রাখু প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম জানান, রমজান মাস সামনে রেখে সরকারের সারাদেশে এক কোটি পরিবারের মধ্যে স্বল্পমূল্যে টিসিবির পণ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের আওতায় শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়নে ৮ হাজার ১২৪টি পরিবার এই সুবিধা পাবে।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও 

ছেলের খোঁজে পায়ে হেঁটে নেপালে যান মা, ফিরেন ২৩ বছর পর

৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন 

বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে হঠাৎ দেয়াল চাপায় হারিয়ে গেল ছেলেটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়