Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৮ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৫ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৩৮, ২১ মার্চ ২০২২

শ্রীমঙ্গলে হেলথ ক্যাম্প ও ভাতার কার্ড বিতরণ

মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় উপকারভোগীদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য হেলথ ক্যাম্প ও ভাতার কার্ড বিতরণ করা হয়েছে। 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সোমবার (২১ মার্চ) বিকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার। 

এ উপলক্ষে আয়জিত অনু্ষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।

আরও পড়ুন- কনের বাড়ির গেইট থেকে বর আটক, ধর্ষণের অভিযোগে মামলা

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালি দত্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হেসেন চৌধুরী প্রমুখ। 

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মহিলা বিষয়ক কার্যালয়ের হিসাবরক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার সুদীপ দাস রিংকু।

উল্লেখ্য, অনুষ্ঠানে ১০০ জন ল্যাকটেটিং মাদারকে ভাতার কার্ড বিতরণ করা হয়। প্রত্যেকে এই কার্ডের মাধ্যমে প্রতিমাসে ৮০০ করে তিন বছর এই ভাতা পাবেন।

আরও পড়ুন- চুইংগাম চিবানোর উপকারিতা ও অপকারিতা

এছাড়াও হেলথ ক্যাম্পে ৪৫০ জনকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে এবং ওরস্যালাইন, ডানো প্যাক, হরলিকস প্যাক, ডেটল সাবান, কেক ও বিস্কুটের একটি করে প্যাকেট প্রদান করা হয়। 

আইনিউজ/সাজু মারছিয়াং/এসডিপি

আইনিউজ ভিডিও 

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়