কমলগঞ্জ প্রতিনিধি
আপডেট: ১৭:২৮, ২৫ মার্চ ২০২২
মুন্সীবাজার ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সীবাজার ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন গত বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকাল ৫টায় মুন্সীবাজার সার্বজনীন দুর্গাবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন শাখার সভাপতি বিকাশ চন্দ্র রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুনীল মালাকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের নব নির্বাচিত সভাপতি শ্যামল চন্দ্র দাশ।
প্রধান বক্তা ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের নব নির্বাচিত সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, উপজেলা আওয়ামী লীগের সদস্য করুনা শর্ম্মা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রনেন্দু ভট্টাচার্য্য, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাংগঠনিক প্রত্যুষ ধর,
সাবেক কোষাধ্যক্ষ সজল শীল, মুন্সীবাজার ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি হরিপদ দেবনাথ, মুন্সীবাজার সার্বজনীন দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সভাপতি গৌরাঙ্গ দাশ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণ পাল, অসীম শর্ম্মা, রামকৃষ্ণ মল্লিক, হিমাংশু রুদ্রপাল, মলয় মালাকার, বীরেন্দ্র মালাকার, বিধান চৌধুরী, জিতেন্দ্রমালাকার, নন্দলাল কর, পিংকু দত্ত, গোবিন্দ কর প্রমুখ।
সম্মেলনের ২য় অধিবেশনে কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের নব নির্বাচিত সভাপতি শ্যামল চন্দ্র দাশের সভাপতিত্বে ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিল সভায় সর্ব্বসম্মতিক্রমে নারায়ণ পালকে সভাপতি ও হিমাংশু রুদ্রপালকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। অন্যান্য পদ আগামী ১৫ দিনের মধ্যে পূরণ করে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন প্রদান করা হবে।
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডিপি
আইনিউজ ভিডিও
মানসিক চাপ কমাবেন যেভাবে
বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা
খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























