Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৬ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৩ ১৪৩২

বিষ্ণু দেব

প্রকাশিত: ১৫:৩১, ২৯ মার্চ ২০২২
আপডেট: ১৫:৪৭, ২৯ মার্চ ২০২২

মৌলভীবাজার শহরে দিনদুপুরে শিক্ষিকার টাকা-স্বর্ণালংকার ছিনতাই

প্রতীকি ছবি

প্রতীকি ছবি

মৌলভীবাজার শহরের চৌমোহনা এলাকায় দিনদুপুরে শিক্ষিকার টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে সদর মডেল থানায় মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

ছিনতাইয়ের অভিযোগ করা হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মিলি বেগম জানান, তার কাছ থেকে ৫৪ হাজার টাকা ও এক ভরি স্বর্ণালংকার ছিনতাই করা হয়েছে।

সোমবার (২৮ মার্চ) দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার (২৯ মার্চ) থানায় অভিযোগ দিয়েছেন ঘটনার শিকার শিক্ষিকা

আরও পড়ুন- ঘরগিন্নিকে অবমুক্ত করা হলো লাউয়াছড়ায়

শিক্ষিকা মিলি বেগমের বাসা শহরের এক নম্বর ওয়ার্ডের শমসেরনগর সড়কে। তিনি হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞানের শিক্ষক।

মিলি বেগম আইনিউজকে বলেন, সোমবার দুপুরে প্রাইম ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার পর ব্যাংকের সামনে একজন লোক আমার হাতে একটা কিছু দিয়ে আঘাত করে। এরপর আমি বিভ্রমের মধ্যে পড়ে যাই। পরে ব্যাগের ভিতরে রাখা টাকা ও স্বর্ণালংকার দিয়ে দিতে বলে। আমি সেটা দিতে বাধ্য হই। ব্যাগে থাকা ৫৪ হাজার টাকা ও হাতের এক ভরি ওজনের স্বর্ণের চুড়ি তাদের হাতে তুলে দেই। ছিনতাইকারির সাথে থাকা একজন আমাকে ধমক দিয়ে চলে যেতে বলে, না গেলে কেটে টুকরা-টুকরা করে ফেলবে বলে জানায়। পরে ওই এলাকার একটি সিসি ক্যামেরার রেকর্ডে দেখা যায় ছিনতাইকারি তিনজন ছিল।

আরও পড়ুন- সুনামগঞ্জে ধর্ষণ মামলায় ৫ জনের যাবজ্জীবন

এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াসিনুল হক আই নিউজকে বলেন, শিক্ষিকা থানায় অভিযোগ করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আইনিউজ/বিষ্ণু দেব/এসডিপি 

 

আইনিউজ ভিডিও 

মৌলভীবাজারে ট্যুরিস্ট বাস চালু

যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা

সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়