Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৮ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৫ ১৪৩২

কামরুল হাসান

প্রকাশিত: ২২:১৩, ১ এপ্রিল ২০২২
আপডেট: ২২:২৩, ১ এপ্রিল ২০২২

মৌলভীবাজারের চা-বাগান ঘুরছেন ব্যাচেলর পয়েন্টের হাবু ও কাবিলা

'ব্যাচেলর পয়েন্ট'-এর হাবু ভাই, কাবিলা এবং মীরআক্কেল-এর পাবেল এখন ঘুরছেন মৌলভীবাজারের চা-বাগানে।

শুক্রবার (১ এপ্রিল) রাতে মৌলভীবাজার দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুলের ৪০ বছর পূর্তি অনুষ্ঠান 'আনন্দ মট'-এ দর্শক মাতাবেন জনপ্রিয় এই তারকারা।

উৎসবটি উপভোগ করতে চোখ রাখুন Eye News-এর ফেসবুক পেজ ও গ্রুপে।

উৎসবের মিডিয়া পার্টনার Eye News (eyenews.news)।

অনুষ্ঠান উপলক্ষে মৌলভীবাজারে প্রথমবারের  মত মঞ্চ মাতাবেন সংগীত শিল্পী হিপহপ মিলা। ফিউশন ও লোকধারার গান পরিবেশন করে জনপ্রিয় হয়ে উঠেছেন মিলা।

ফ্রুটিকা প্রেজেন্টস আনন্দমঠ উৎসব পাওয়ার্ড বাই সুমা ফুডস। ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে মেমোরিজ।

স্কুলের আয়োজক কমিটির সূত্রে জানা গেছে, উৎসবে গাইছেন বাংলাদেশের জনপ্রিয় লিজেন্ড তারকা মাইলস ব্যান্ডের শাফিন আহমেদ, দাগ ব্যান্ড, তসিবা, বর্তমান সময়ের আলোচিত ও জনপ্রিয় সিরিজ ব্যাচেলর পয়েন্টের কাবিলা, হাবু ভাই এবং মীরআক্কেলের জনপ্রিয় কমেডি অভিনেতা পাভেল-এর পরিবেশনা।

সকালে এ অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক শামীম আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র ফজলুর রহমানসহ ম্যানেজিং কমিটির সদস্যরা।

এছাড়াও অতিথি হিসাবে ছিলেন দি ফ্লাওয়ার্স কে.জি এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, স্কুলের সাবেক প্রিন্সিপাল মায়া ওয়াহেদ, স্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সুরাইয়া বেগম, স্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সৈয়দা ইসমত আরা।

রাতে দর্শকদের সাথে আড্ডা দেবেন ব্যাচেলর পয়েন্ট-এর হাবু ভাই ওকাবিলা। কমেডি অভিনেতা হিসেবে দর্শকদের আনন্দে মাতাবেন মীরআক্কেলের পাভেল।

বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে হবে আনন্দমঠের যবনিকাপাত।

আইনিউজ/কামরুল হাসান শাওন/এসডিপি

আইনিউজ ভিডিও 

মানসিক চাপ কমাবেন যেভাবে

বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা

খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়