ঢাকা, রোববার ০৫ জুলাই ২০২৬,   আষাঢ় ২১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৪, ১১ এপ্রিল ২০২২
আপডেট: ১৫:৩৫, ১১ এপ্রিল ২০২২

মৌলভীবাজারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

মৌলভীবাজারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার (১১ এপ্রিল) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই বৃত্তি প্রদান করা হয়। 

দুর্বার উন্নয়ন সহায়ক সংস্থা (ডিইউএসএস) মৌলভীবাজারের সহযোগিতায় এবং সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।  

উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা রহমান বাঁধনের সভাপতিত্বে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল হোসেন। 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। 

অনুষ্ঠানে প্রাথমিক পর্যায়ের ২০ জন শিক্ষার্থীকে ২ হাজার ৪শত টাকা এবং মাধ্যমিক পর্যায়ের ১০ জন শিক্ষার্থীকে ৬ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

 শিক্ষার্থীরা যাতে তাদের প্রয়োজনীয় খাতা, কলম, স্কুল ড্রেস, বই ক্রয় করতে পারে সে লক্ষ্যে এ শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।

আইনিউজ/পিডি/এসডিপি

আইনিউজ ভিডিও 

কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)

পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ 

হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ