Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৬ এপ্রিল ২০২৬,   চৈত্র ২২ ১৪৩২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩১, ১৫ এপ্রিল ২০২২

কমলগঞ্জ পৌরসভায় শতাধিক পরিবারে শিশু খাদ্য বিতরন

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার শিশু-কিশোরদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে ১৭৫টি পরিবারের শিশু-কিশোরদের এসব উপহার বিতরন করা হয়।

কমলগঞ্জ পৌরসভার প্রকৌশলী মো. বেলাল আহমেদের সভাপতিত্বে ছাত্র নেতা মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু খাদ্য বিতরন করেন কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমদ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার ওয়াটার সুপার ইমরান চৌধুরী, সাংবাদিক সালাহ্উদ্দিন শুভ, আশরাফ পারভেজ, সাদিকুর রহমান সামু ও রুহুল ইসলাম হৃদয় প্রমুখ।

এসময় পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৭৫টি পরিবারের মধ্যে শিশু খাদ্য হিসেবে দুধ, সেমাই, চিনি, নুডুলস্, তেল, চাল, ডাল সুজি ও ওয়াটারপট বিতরন করা হয়।

আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি

আইনিউজ ভিডিও

১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন

মাথায় ৭৩৫টি ডিম নিয়ে বিশ্বরেকর্ড

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়