নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:৪২, ৩০ এপ্রিল ২০২২
সিলেটের পথে সাবেক অর্থমন্ত্রী মুহিতের মরদেহ
সাবেক অর্থমন্ত্রী, খ্যাতিমান অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ আবুল মাল আব্দুল মুহিতের মরদেহ সিলেটে নেওয়া হচ্ছে। সেখানে শ্রদ্ধা ও নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
শনিবার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রথম জানাজা রাজধানীর গুলশানে আজাদ মসজিদে সম্পন্ন হয়। পরে দুপুর সাড়ে ১২টায় সাবেক এ অর্থমন্ত্রীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হন সাবেক অর্থমন্ত্রী মুহিত।
শ্রদ্ধা জানানো শেষে দুপুর ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদে তার দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, জানাজার পর মুহিতের মরদেহ বহনকারী ফ্রিজিং ভ্যানটি সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
জানা গেছে, আজ শনিবার সন্ধ্যার দিকে সিলেটের হাফিজ কমপ্লেক্সে তার মরদেহ পৌঁছাবে। আগামীকাল রোববার (১ মে) দুপুর ১২টায় তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে নেওয়া হবে।
আরও পড়ুন- রোববার পারিবারিক কবরস্থানে শায়িত হবেন মুহিত
পরে দুপুর ২টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসার মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার রায়নগরের ডেপুটি বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
বার্ধক্যজনিত কারণে কয়েকমাস ধরে অসুস্থ ছিলেন আবুল মাল আবদুল মুহিত। শুক্রবার (২৯ এপ্রিল) দিনগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরও পড়ুন- রাষ্ট্রপতি হওয়ার মনোবাসনা ছিল মুহিতের
দেশের ইতিহাসে সবচেয়ে বেশি বাজেট ঘোষণা করা এই সাবেক অর্থমন্ত্রী দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধ ছিলেন। বাংলাদেশের উন্মেষ ও রূপান্তরের পুরোধা ব্যক্তিত্ব মুহিত সরকারি কর্মকর্তার সর্বোচ্চ পদ সচিব, মন্ত্রী, অর্থনীতিবিদ, কূটনীতিক, লেখক, গবেষক, পরিবেশবিদ ইত্যাদি নানা পরিচয়ে দেশের আর্থ সামাজিক উন্নয়নে রেখেছেন গৌরবোজ্জ্বল ভূমিকা।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
মৌলভীবাজারে ট্যুরিস্ট বাস চালু
যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা
সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























