Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৫ এপ্রিল ২০২৬,   চৈত্র ২১ ১৪৩২

মো. গোলাম মোর্শেদ

প্রকাশিত: ১৯:২৪, ১০ মে ২০২২

জরূরী বৈঠকে শ্রীমঙ্গল ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

আজ মঙ্গলবার (১০ এপ্রিল) বাংলাদেশ ছাত্রলীগ, মৌলভীবাজার জেলা শাখার এক জরুরী বৈঠকে জেলার অন্তর্গত শ্রীমঙ্গল উপজেলা ও শহরের ছাত্রলীগের সকল কার্যকর কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আমীরুল হোসেন চৌধুরী এবং সাধারণ সম্পাদক মাহবুব আলমের স্বাক্ষরকৃত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা আসে। জরুরী বৈঠকে শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগ, পৌরসভা ছাত্রলীগ এবং শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের সকল কার্যকর কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে শ্রীমঙ্গল উপজেলা, পৌর এবং সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদ প্রত্যাশীদের আগামী ১৯ মে সকাল ১০:৩০ থেকে দুপুর ২:৩০ এর মধ্যে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মৌলভীবাজার ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর জীবন বৃত্তান্ত দেওয়ার আহ্বান করা হয়েছে।

আইনিউজ/এমজিএম

 

দেখুন আইনিউজ ভিডিও

জাফলংয়ে পর্যটকদের ওপর হামলায় ৫ জন কারাগারে

জাফলংয়ে পর্যটক পেটানো সেই স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে যেসব ব্যবস্থা নেওয়া হবে জানালেন এসপি

সিলেট বিভাগের সবচেয়ে বড় এ ঈদগাহে নামাজ পড়বে ১৬ হাজার মানুষ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়