এ জে লাভলু, বড়লেখা প্রতিনিধি
আপডেট: ২০:২৭, ১২ মে ২০২২
বড়লেখায় তেলের ডিলারকে জরিমানা ও দোকান সিলগালা
মৌলভীবাজারের বড়লেখায় এক তেলের ডিলারসহ চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৫৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাশাপাশি তেলের ডিলারের ব্যবসাপ্রতিষ্ঠান সিলগালা করা হয়। বৃহস্পতিবার (১২ মে) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে বড়লেখা পৌরশহরে হাজীগঞ্জ বাজারে এই অভিযান পরিচালিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিদপ্তর মৌলভীবাজার এর সমন্বয়ক আশরাফুল ইসলাম। অভিযানে সহায়তা করেছে র্যাব-৯ এর একটি দল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযানে বড়লেখা পৌর শহরের হাজীগঞ্জ বাজারের আড়তগলিতে মেসার্স সামছু এন্ড ব্রাদার্স এর তেলের একটি গোদামে ৩৫০০ লিটার তেল অবৈধভাবে মজুত রাখা, বোতলের গায়ে লেখা দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি করা, পাকা বিক্রয় রশিদ প্রদর্শন না করার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশপাশি দোকানটি সিলগালা করা হয়। এছাড়া বেশি দামে তেল বিক্রির অভিযোগে পৌর সুপার মার্কেট এলাকার ব্যবসায়ী এমরান স্টোরকে ২ হাজার টাকা, শাহেদ ভেরাইটিজ স্টোরকে ২ হাজার টাকা এবং মা ট্রেডার্সে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন বলেন, বাজারের সকল ব্যবসায়ীকে পাকা মেমো তৈরি ও প্রদান এবং বিক্রয় মূল্য তালিকা রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তেলের সরবরাহ সঠিক থাকা এবং ভোক্তা পর্যায়ে ন্যায্য দামে তেল পৌঁছাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম চলমান থাকবে।
আইনিউজ/এজে লাভলু/এসডি
সিলেট বিভাগের সবচেয়ে বড় এ ঈদগাহে নামাজ পড়বে ১৬ হাজার মানুষ
শহরে বেদে নারীদের চাঁদাবাজি, তাদের লক্ষ্য নিরীহ পথচারী ও যাত্রী
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























