নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
সীমান্ত অপরাধ রুখতে মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ তৎপরতা
সীমান্ত ঘেঁষা জেলা মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক চোরাচালান ও রোহিঙ্গা অনুপ্রবেশ রোধকল্পে জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে জেলার কুলাউড়া উপজেলার মুড়ইছড়া বাজারে সীমান্ত অপরাধ অস্ত্র, মাদক চোরাচালান ও রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কুলাউড়া থানার উদ্যোগে বিশেষ বিট পুলিশিংয়ের আয়োজন করা হয়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়ের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলামের সঞ্চালনায় বিশেষ বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার লিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি সীমান্ত অপরাধ রুখতে স্থানীয় জনগনকে সচেতন হওয়ার পাশাপাশি দেশের স্বার্থে যেকোনো প্রকার অবৈধ কাজকর্ম থেকে বিরত থাকার আহবান জানান। তিনি আশা প্রকাশ করে বলেন, স্থানীয় জনতা ও জনপ্রতিনিধিদের সহায়তায় অবৈধ চোরাচালান ও রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো সম্ভব।

এসময় তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। যদি কেউ মাদকসহ অবৈধ চোরাচালান ও রোহিঙ্গা অনুপ্রবেশে সহযোগিতা করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থাগ্রহণ করা হবে।
পুলিশ সুপার আরও বলেন রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে সীমান্তবর্তী ইউনিয়নের জনপ্রতিনিধিগণ বিজিবি ও পুলিশ পারষ্পরিক সহযোগিতার মাধ্যমে সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে কাজ করতে হবে। এসময় তিনি স্থানীয় চেয়রাম্যান ও মেম্বারগণের উদ্দেশ্যে বলেন, প্রয়োজনে সীমান্ত এলাকায় পাহারার ব্যবস্থা করতে হবে।
বিশেষ বিট পুলিশিং সভা শেষে পুলিশ সুপার মহোদয় শিকড়িয়া বর্ডার এলাকা পরিদর্শন করে কুলাউড়া থানা পুলিশ, বিজিবি সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিদের চোরাচালান ও রোহিঙ্গা অনুপ্রবেশ রোধেকল্পে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিশেষ শাখার ডিআইও-১ আব্দুল হাই চৌধুরী, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. বদিউজ্জামান, ট্রাফিক ইন্সপেক্টর এনামুল ইক, জেলা বিশেষ শাখার ডিআইও-৩ জনাব ইন্সপেক্টর মো. রাজিউল্লাহ খান, আলীনগর সদর কম্পানী কমান্ডার সুবেদার নজরুল ইসলাম, মুড়ইছড়া বিওপি কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মান্নান, পৃথিমপাশা ইউনিয়নের চেয়ারম্যান জমিউর রহমান চৌধুরী (ফুল মিয়া), কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ, কর্মধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মছদ্দর আলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
সিলেট বিভাগের সবচেয়ে বড় এ ঈদগাহে নামাজ পড়বে ১৬ হাজার মানুষ
শহরে বেদে নারীদের চাঁদাবাজি, তাদের লক্ষ্য নিরীহ পথচারী ও যাত্রী
অনুরাধা রায় ও তার শিক্ষার্থীদের কণ্ঠে মুগ্ধতা ছড়ানো ইসলামিক গজল
সৌদি আরবে মেয়েকে নির্যাতনের খবরে মায়ের আহাজারি-কান্না
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























