Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৪ এপ্রিল ২০২৬,   চৈত্র ২১ ১৪৩২

কুলাউড়া প্রতিনিধি :

প্রকাশিত: ১৮:৩৩, ২৪ মে ২০২২

কুলাউড়ায় উপজেলা শুমারি, জরিপ কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা শুমারি, জরিপ কমিটির অবহিতকরণ সভা সোমবার বিকেলে কুলাউড়া উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফয়সাল আহমদ নিয়াজীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক নন্দিনী দেব। সভায় জুন মাসের ১৫-২১ পর্যন্ত দেশব্যাপী পরিচালিত জনশুমারি ও গৃহগণনা কুলাউড়া উপজেলায় সুষ্ট ও নির্ভুলভাবে সম্পন্নের জন্য বিভিন্ন ইউনিয়নে মাইকিং, বিভিন্ন মসজিদ-মন্দিরে প্রচারনাসহ বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে সর্বমহলের সহযোগিতার আহŸান জানানো হয়।

সভায় ফয়সাল আহমদ নিয়াজী জানান, ১৫-২১ জুন পর্যন্ত কুলাউড়া উপজেলায় পরিচালিত জনশুমারি ও গৃহগণনার কাজ সঠিকভাবে সম্পন্নের জন্য ইতিমধ্যে প্রতি দু’ইউনিয়নে ১ জন করে জোনাল অফিসার ও আইটি সুপারভাইজার ছাড়াও ১২৮ জন সুপারভাইজার ও ৭৩৭ জন গণনাকারীসহ মোট ৮৭৯ জন লোকবল নিয়োগ করা হয়েছে। সভায় কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়