Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৮ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৫ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ১৭:৫২, ২৯ মে ২০২২

অসময়ের বন্যায় সিলেট জেলায় ৩৮টি বাঁধ ভেঙে গেছে

অসময়ের বন্যায় সিলেট জেলায় ৩৮টি বাঁধ ভেঙে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁধের ২ হাজার ৮৬০ মিটার অংশ। এর বাইরে আরও ৫২টি বাঁধ উপচে বন্যার পানি লোকালয়ে ঢুকেছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ৫২টি বাঁধের ১৫ হাজার ৯০০ মিটার অংশ উপচে লোকালয়ে পানি ঢুকেছে। ভেঙে পড়া ও উপচে যাওয়া বাঁধগুলো ২৫ থেকে ৩০ বছর আগে কোনোটি তৈরি, কোনোটি সংস্কার করা হয়েছিল। এসব বাঁধের কোনো কোনোটি দিয়ে যানবাহনও চলাচল করে। বাঁধগুলোয় মানুষ আর যানবাহনের চলাচল থাকায় ধীরে ধীরে এগুলো ক্ষয় হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, যেসব বাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকেছে, সেসব বাঁধে বিপদসীমার দেড় থেকে দুই সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। এখন বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় জরুরি ভিত্তিতে ভেঙে যাওয়া সেই বাঁধগুলো সংস্কার করা হচ্ছে।

বাঁধ তীরবর্তী এলাকার মানুষ জানিয়েছেন, সিলেটে বন্যা পরিস্থিতি ক্রমে উন্নতি হচ্ছে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে সব বাঁধ পুনর্নির্মাণ করা উচিত। কারণ, সামনেই বর্ষা মৌসুম পুরোপুরি শুরু হবে। এ অবস্থায় বাঁধ ভাঙা অবস্থায় থাকলে সংকট বাড়ার আশঙ্কা আছে।

পাউবো সূত্র জানায়, বাঁধ উঁচু করার জন্য ২০২০ সালে ২ হাজার ২৫০ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে জমা দেওয়া হয়েছিল। এটি গৃহীত হলে জেলার বাঁধগুলো উঁচু করতে উদ্যোগ নেওয়া হবে।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়