মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২২:৫৭, ৩০ মে ২০২২
কমরেড সৈয়দ আবু জাফর আহমদ এর তৃতীয় মৃত্যবার্ষিকী পালিত
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জননেতা কমরেড সৈয়দ আবু জাফর আহমদ এর তৃতীয় মৃত্যবার্ষিকী পালিত হয়েছে মৌলভীবাজারে।
রবিবার দুপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে সিপিবি কার্যালয়ে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং স্মরণ সভার আয়োজন করা হয়।
পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মৌলভীবাজার জেলা কমিটি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, বাসদ মার্কসবাদী, কমরেড সৈয়দ আবু জাফর আহমদ স্মৃতি সংসদ, বাংলাদেশ কৃষক সমিতি,বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কমরেড খন্দকার লুৎফুর রহমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলুর সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন কমরেড সৈয়দ আবু জাফর আহমদ স্মৃতি সংসদ এর উপদেষ্টা সৈয়দ আব্দুল মোতালেব রঞ্জু, সলিল শেখর দত্ত, সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সহসাধারণ সম্পাদক কমরেড মাসুক আহমদ,বাসদ মার্কসবাদী মৌলভীবাজার জেলার সংগঠক কমরেড রেজাউর রহমান রানা, কৃষক নেতা কমরেড আব্দুর রাজ্জাক, জহর লাল দত্ত, উদীচী মৌলভীবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক রামেন্দ্র দাস, সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সদস্য কমরেড আব্দুল ওয়াহিদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সাবেক সভাপতি আহমেদ আফরোজ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি সুমন কান্তি দাস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি বিশ্বজিৎ নন্দি প্রমুখ।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
আলী আমজাদে রিইউনিয়ন
ঝড়ে মারা যায় পাখির ছানা, গাছে বাসা দিলেন পুলিশ অফিসার
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























