শ্রীমঙ্গল প্রতিনিধি:
আপডেট: ১৯:৩৬, ৩০ মে ২০২২
শ্রীমঙ্গলে প্যাকটা প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পার্টিসিপেটরি অ্যাকশন অ্যাগেনইস্ট করাপশন: টুওয়ার্ড ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (প্যাকটা) প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক), শ্রীমঙ্গল টিআইবি’র আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সনাক শ্রীমঙ্গল সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্যের সভাপতিত্বে ও টিআইবি শ্রীমঙ্গল এরিয়া কোÑঅর্ডিনেটর পারভেজ কৈরী’র সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল সনাকের সাবেক সহসভাপতি সাংবাদিক সৈয়দ নেসার আহমদ।
অনুষ্ঠানে পার্টিসিপেটরি অ্যাকশন অ্যাগেনইস্ট করাপশন: টুওয়ার্ড ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (প্যাকটা) প্রকল্পের পরিচিতি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন টিআইবি সিলেট ক্লাস্টারের কোÑঅর্ডিনেটর-সিই আরিফুল ইসলাম। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন সাংবাদিক সৈয়দ আমিরুজ্জামান, সাংবাদিক এস কে দাস সুমন, শিক্ষক মোহাম্মদ আল আমিন ও সনাক সদস্য দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: জাফর-আল-সাদেক, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা: পার্থ সারথি সিংহ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ সভাপতি দীপংকর ভট্টাচার্য্য লিটনসহ সরকারী অফিসের কর্মকর্তা ও তাদের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সনাক সদস্য, ইয়েস সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























