শাবি সংবাদদাতা:
ফরেস্ট ও এগ্রো সেক্টরে অবদান রাখায় শাবিতে ৪ জনকে সম্মাননা
গত ২৯ মে রোববার সকাল ১১ টায় শাবিতে বাংলাদেশ প্রফেশনাল ফরেস্ট্রি স্টুডেন্ট এসোসিয়েশন (বাপসা) এর আয়োজনে ফরেস্ট ও এগ্রো সেক্টরে বিশেষ অবদান রাখায় দেশের ৪ জন উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়।
সিলেটের সুগন্ধা নার্সারির মালিক মোঃ দেলওয়ার হোসেনকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত অপর ৩ জন হলেন, বিডি ক্রিয়েশনের মোস্তফা আহমেদ পিয়াস, ফার্ম ভেলী এগ্রোর হাফিজুর রহমান মনির ও প্যারামাউন্ট এগ্রোর সুলতান মাহমুদ।
বাপসার সভাপতি প্রফেসর ড. রুমেল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাবি ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম এবং প্রফেসর ড. স্বপন কুমার সরকার।
এ উপলক্ষে আয়োজিত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. এ জেড এম মঞ্জুর রশিদ। এ সময় আরও বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী, প্রফেসর ড . মোহাম্মদ বেলাল উদ্দীন, সহকারী অধ্যাপক ফাহমিদা সুলতানা, বাপসার ভাইস প্রেসিডেন্ট মেহেদি হাসান জিসান ও উদ্যোক্তা মো. দেলওয়ার হোসেন।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























