Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৪ এপ্রিল ২০২৬,   চৈত্র ২১ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪১, ১ জুন ২০২২

মৌলভীবাজারে দুগ্ধ দিবস পালন

মৌলভীবাজারে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে।

বুধবার (১ জুন) জেলা প্রশাসন ও জেলা প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে দুপুরে সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ। 

জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ প্রশাসক মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান প্রমুখ।  

অনুষ্ঠানে প্রাণীসম্পদ ও দুগ্ধ-পান বিষয়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আইনিউজ/এসিটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়