Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৪ এপ্রিল ২০২৬,   চৈত্র ২১ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি:

প্রকাশিত: ২০:০৭, ১ জুন ২০২২
আপডেট: ২০:০৮, ১ জুন ২০২২

মৌলভীবাজারে অংশীজনদের সাথে পলিসি ফোরামের সভা


মৌলভীবাজারে কমিনিউটি ক্লিনিক বাস্তবতা, সমস্যা, সম্ভাবনা ও সেবার মান নিশ্চিতকরণে অংশীজনদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দিনব্যাপি জেলা পলিসি ফোরাম এর আয়োজনে এবং পিফরডি প্রকল্পের সহযোগিতায় জেলা প্রশাসক সম্মেলনকক্ষে অনুষ্ঠিত অংশীজন সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

জেলা পলিসি ফোরামের সভাপতি নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পরিতোষ দে এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, ভারপ্রাপ্ত সির্ভিল সার্জন ডাঃ বর্ণালী দাশ, পরিবার পরিকল্পনা উপ-পরিচালক আব্দুল রাজ্জাক।
সংলাপ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের ফেসিলেটর আকলিমা চৌধুরী, কো-অর্ডিনেটর মোঃ আলগীর মিয়া, পৌর কাউন্সিলর নাজমা খাতুন, ডাঃ আব্দুল হান্নান চৌধুরীসহ অন্যন্যরা। আলোচনায় অংশ নেন সিভিল সোসাইটি সদস্য, ইউপি চেয়ারম্যান, এনজিও  প্রতিনিধি, শিক্ষক, স্বাস্থ্য সহকারীগন।

 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়