মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১০:১৩, ৩ জুন ২০২২
মৌলভীবাজারে আত্মপ্রত্যয়ী ও প্রশিক্ষিত যুবকদের সমাবেশ অনুষ্ঠিত
মৌলভীবাজারে আত্মপ্রত্যয়ী ও প্রশিক্ষিত যুব সমাবেশ
“দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) স্থানীয় শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলার প্রশিক্ষিত যুবকেরা অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-সচিব নজরুল ইসলাম।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষিত যুব সংগঠনের প্রতিনিধি এবং আত্মকর্মী যুবকেরা তাদের সফলতার গল্পগুলো তুলে ধরেন। প্রশিক্ষিত যুবকর্মী সুশিপ্তা দাশ তার বক্তব্যে আত্মপ্রত্যয়ী হওয়ার গল্প সকলের সাথে শেয়ার করেন। পুরস্কারপ্রাপ্ত যুব উদ্যোক্তা টি এম আলমগীর যুব উন্নয়নে প্রশিক্ষণ নিয়ে তার সফলতা ও সামনে এগোনোর স্বপ্নগুলো শোনান।
- আরো পড়ুন : মৌলভীবাজার জেলা পরিষদে ব্যাংকিং সেবা উদ্বোধন
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ।
এসময় প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার যুবকদের জন্য অনেক প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। চাকরির পেছনে না ছুটে প্রশিক্ষণ নিয়ে নিজের মেধাকে কাজে লাগিয়ে যুবকেরা উদ্যোক্তা হতে পারেন। এতে যেমন বেকারত্ব দূর হবে তেমনি নিজেরা স্বাবলম্বী হতে পারবেন। এতে কর্মসংস্থান সৃষ্টি হবে।
যুব সমাবেশের আগে মৌলভীবাজার যুব উন্নয়ন কেন্দ্রের অডিটরিয়ামে মৌলভীবাজার যুব উন্নয়ন অধিদপ্তরের জেলায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় তিনি আরো বলেন, যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন। এসময় তিনি দক্ষতা ও আন্তরিকতার সাথে সকল কাজে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। দায়িত্ব অবহেলায় কাউকে ছাড় দেয়া হবে না।
আইনিউজ/এসকেএস
আইনিউজ ভিডিও
মানসিক চাপ কমাবেন যেভাবে
বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা
খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























