Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৪ এপ্রিল ২০২৬,   চৈত্র ২১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২৪, ২ জুন ২০২২
আপডেট: ০০:৪৯, ৩ জুন ২০২২

রেডক্রিসেন্ট সোসাইটি’র টিওটি প্রশিক্ষণে প্রথম মৌলভীবাজারের ফাহমিদা

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি’র আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো পাঁচ দিনব্যাপী ‘Training of Trainers’(TOT) বিষয়ক প্রশিক্ষণ। এতে অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন মৌলভীবাজারের ফাহমিদা শহীদ সুইটি।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি’র টিওটি প্রশিক্ষণে দেশের বিভিন্ন ইউনিট থেকে যুব সদস্যরা অংশ নেন। ঢাকায় অবস্থিত সংস্থাটির সদর দপ্তরে গত ২৯ মে থেকে ২ জুন পর্যন্ত এই প্রশিক্ষণ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়।

টিওটি প্রশিক্ষণে মৌলভীবাজার ইউনিট থেকে দুইজন অংশ নেন। উক্ত ৫ দিনের বিশেষ ট্রেনিংয়ে ফাহমিদা শহীদ সুইটি প্রথম হয়েছেন। ফাহমিদা শহীদ সুইটি দীর্ঘদিন যাবৎ রেড ক্রিসেন্টের নানা কার্যক্রমের সাথে জড়িত আছেন।

ফাহমিদা শহীদ সুইটি’র এমন অর্জনে শুভেচ্ছা জানিয়েছেন মৌলভীবাজার ইউনিটের যুব প্রধান, উপ যুব প্রধান-১ ও উপ যুব প্রধান-২ সহ অন্যান্য যুব সদস্যরা।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য

 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়