Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৪ এপ্রিল ২০২৬,   চৈত্র ২১ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩২, ৪ জুন ২০২২
আপডেট: ১৫:৫৯, ৪ জুন ২০২২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা দিবস পালিত

নানা আয়োজনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হয়েছে দ্বিতীয় জাতীয় চা দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪ জুন চা বোর্ডের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ফলে ২০২১ সাল থেকে এই দিনটি চা দিবস হিসাবে উদযাপিত হয়ে আসছে। 
 
বাংলাদেশ চা গবেষণা ইনিস্টিউট (বিটিআরআই) এর আয়োজনে দিবসটি উপলক্ষে শনিবার (৪ জুন) শ্রীমঙ্গলে একটি র্যা লী বের হয়। র্যা লী শেষে বিভিন্ন ধরনের চা প্রদর্শন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, মৌলভীবাজার সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সার্কেল) শহিদুল হক মুন্সি প্রমুখ।
 
এদিকে চা দিবস উপলক্ষে বাংলাদেশ চা গবেষণা ইনিস্টিউটের আয়োজনে প্রকল্প ইউনিট মিলনায়তনে দুপুরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বাংলাদেশ চা গবেষণা ইনিস্টিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুল আজিজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টি এসোসিয়েশন এর সিলেট ব্রাঞ্চের চেয়ারম্যান জি.এম শিবলী প্রমুখ।

আইনিউজ/এসিটি

 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়