সাজু মারছিয়াং
আপডেট: ১৫:৫০, ৭ জুন ২০২২
সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড : নিহতদের স্মরণে শ্রীমঙ্গলে মোমবাতি প্রজ্জ্বলন
চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের স্মরণে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মোমবাতি প্রজ্জ্বলন, সমাবেত দোয়া ও প্রার্থনা করা হয়েছে। সোমবার (৬ জুন) রাত ৮ টায় শহরের চৌমুহনা চত্বরে আমরা প্রকৃতিপ্রেমী সংগঠনের ব্যানারে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
এসময় নিহতের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও প্রার্থনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রজত শুভ্র চক্রবর্তী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, (টিআইবি) এর শ্রীমঙ্গল কো-অর্ডিনেটর পারভেজ কৈরী, নাট্যকর্মী নিতেশ সুত্রধর, পরিবেশ কর্মী শাহানা আক্তার, সাংবাদিক শফিকুল ইসলাম রুম্মন, মানবাধিকার কর্মী ও সাংবাদিক এস কে দাশ সুমন, সমাজকর্মী তুষার দেব, সাংবাদিক নান্টু রায়, নাট্যকর্মী জলিল আহমেদ পিয়াল, সাংবাদিক শিমুল তরফদার, সাংবাদিক রুপম আচার্য্য, নাজিমুল হক শাকিল, পর্যটন শিল্প কর্মী রুপক দাশ, আশিকুল ইসলাম প্রমূখ।
এসময় বক্তব্য দেন সহকারী অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদ, সাংস্কৃতিক কর্মী নিতেশ সুত্রধর ও সামাজিক সংগঠন আমরা প্রকৃতিপ্রেমী এর মুখপাত্র সাংবাদিক এস কে দাশ সুমন।
বক্তব্যে বক্তারা অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ সহ ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহযোগিতার জন্য সরকার ও প্রশাসনের নিকট আবেদন জানানো হয়, সেই সাথে দেশে অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে ভবিষ্যত প্রজন্মের জন্য একটি নিরাপদ কর্ম ব্যাবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আবেদন জানানো হয়।
আইনিউজ/সাজু মারছিয়াং/এসডিপি
লাউয়াছড়ায় ঘণ্টায় ২০ কিলোমিটার গতিসীমা
কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)
পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























