ঢাকা, শনিবার ০৪ জুলাই ২০২৬,   আষাঢ় ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ২০:২৩, ১১ জুন ২০২২

সিলেটের সাথে রেল যোগাযোগ চালু

ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনায় ৩ ঘন্টা বন্ধ থাকার পর সিলেটের পথে রেল চলাচল আবার শুরু হয়েছে। আজ শনিবার (১১ জুন) বিকেল চারটায় দুর্ঘটনা কবলিত ট্রেনটি সিলেটের অভিমুখে যাত্রার মাধ্যমে সিলেটের পথে ট্রেন চলাচল শুরু হয়।

শনিবার (১১ জুন) সকালে ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১টার দিকে শমসেরনগরের বিমানবন্দর সংলগ্ন এলাকায় পৌঁছালে ট্রেনের বগিতে আগুন লাগে। অন্যান্য বগিতে আগুন ছড়িয়ে যাবার আগেই সেগুলো বিচ্ছিন্ন করা হয়।  এ ঘটনায় ট্রেনটির তিনটি এসি বগি পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ট্রেনে আগুন লাগার পর স্থানীয়রা শুরুতে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস এবং কুলাউড়া শ্রীমঙ্গল থেকে আসা মোট ৪টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

এছাড়া পারাবত এক্সপ্রেস ট্রেনে লাগা আগুনের ঘটনা তদন্ত করতে ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ঘটন করা হয়েছে। কমিটিতে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুল হককে প্রধান করা হয়েছে।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোহাম্মদ রফিক ট্রেন চলাচলের তথ্য নিশ্চিত করে জানান, বিকেল চারটার পর সিলেটের দিকে পারাবত এক্সপ্রেস ছেড়ে গেছে ও আগুনে ক্ষতিগ্রস্ত ট্রেনের তিনটি বগি মৌলভীবাজারের কুলাউড়ায় নিয়ে যাওয়া হচ্ছে।

আইনিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়