প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ
আপডেট: ২২:৪৫, ১১ জুন ২০২২
চা বাগানের শিক্ষার্থীদের শিক্ষা, স্বাস্থ্য ও দিক নির্দেশনামূলক কর্মশালা
মৌলভীবাজারের কমলগঞ্জে চা বাগানের শিক্ষার্থীদের শিক্ষা, স্বাস্থ্য ও দিক নির্দেশনামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৩টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের সকল ছাত্রছাত্রী বৃন্দের আয়োজন এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে চা বাগানের শিক্ষার্থীদের শিক্ষা, স্বাস্থ্য ও দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বিশ্ব বিদ্যালয় চা ছাত্র সংসদ এর সাংগঠনিক সম্পাদক প্রিয়া ব্রত কৈরী ও স্বাস্থ্য বিষয়ক বক্তব্য রাখেন সিলেট এমসি কলেজ ছাত্র বিশ্বজিৎ কৈরী। এসময় সকল অতিথিদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

নয়ন গঞ্জুর সভাপতিত্বে ও বিজয় ছত্রী বাপ্পীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাত্রখোলা চা বাগানের ব্যাবস্থাপক শামসুল ইসলাম।
অনুষ্ঠান উদ্বোধন করেন পাত্রখোলা চা বাগান পঞ্চায়েত সভাপতি দেবাশীষ চক্রবর্তী শিপন। স্বাগত বক্তব্য রাখেন পাত্রখোলা চা ছাত্র যুব পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ পাল।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য বীনা রানী ঘোষ, শিক্ষক সত্যনারায়ণ রাজভর, অমল গঁড়, বিশ্ববিদ্যালয় চা ছাত্র যুব সংসদ এর সভাপতি চম্পা নাইডু, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কৈরি, নিমাই অলমিক, কাব্য ছত্রী, দোলন মাদ্রাজী,লিটন গঞ্জু প্রতিষ্ঠাতা ও পরিচালক পাবলিক লাইব্রেরি পাত্রখোলা, অজয় পাল, শ্রীকুমার দাস, রাজন রায়, রাজন গোয়ালা, জীবন গোয়ালা,অজয় নুনিয়া প্রমুখ।
অনুষ্ঠানে চা বাগানের শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত করা হয়।
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডিপি
আইনিউজ ভিডিও
গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা
ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























