নিজস্ব প্রতিবেদক
বিয়ানীবাজারে স্কুলছাত্রের আত্মহত্যা, পুলিশের ধারণা গেম আসক্তি
সিলেটের বিয়ানীবাজারে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত স্কুলছাত্র মোবাইল গেমের প্রতি আসক্ত ছিলেন। পুলিশের ধারণা কোনো গেম খেলেই হয়তো সে আত্মহননের পথ বেঁছে নেয়। রবিবার (১২ জুন) রাত সাড়ে ১১টার দিকে বিয়ানীবাজার পৌরসভার শ্রীধরা এলাকা থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
জানা গেছে মৃত স্কুলছাত্রের নাম আহমদ আল আবী (১৩)। আবী বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য নোমান আহমদের ছেলে। সে স্থানীয় খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের সপ্তম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, ঘরের দরজা বন্ধ পেয়ে তাকে অনেক ডাকাডাকি করা হয়। কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ দরজা খুলে মরদেহ উদ্ধার করে। এ সময় ঘর থেকে আহমদ আল আবীর ট্যাব জব্দ করে পুলিশ। আবী মোবাইল গেমের প্রতি আসক্ত ছিলেন। পুলিশের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে এমন কোনো গেম খেলেই হয়তো সে আত্মহননের পথ বেঁছে নেয়।
স্বজনরা জানান, পরিবারের সবাই আত্মীয়র বাড়িতে বেড়াতে যান। বাড়িতে একা ছিল আহমদ আল আবী। সে কলাপসিবল গেটে তালা দিয়ে ঘরের ভেতর একা ছিল।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় জানান, গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার বিষয়টি স্পষ্ট। তবে কি কারণে সে আত্মহনন করেছে, সেটি ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে জানা যাবে। ওই স্কুলছাত্রের পরনে ছিল তার বড় বোনের পায়জামা, কামিজ ও ওড়না। মরদেহ ঝুলন্ত অবস্থায় ওড়না গিয়ে মুখ ঢাকা ছিল।
উল্লেখ্য, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ২০১৭-২০১৮ সালের দিকে ব্ল হোয়েল নামক একটি গেম খেলে অনেক কিশোর-কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটে। এসময় বাংলাদেশেও অনেক বিদ্যালয় শিক্ষার্থী এই গেমে আসক্ত হয়ে মারা যায়।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























