Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৪ এপ্রিল ২০২৬,   চৈত্র ২০ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৫, ১৪ জুন ২০২২
আপডেট: ১৪:৪৩, ১৪ জুন ২০২২

মৌলভীবাজারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের বৃত্তি ও সাইকেল বিতরণ

প্রধানমন্ত্রীর কার্যালয় হতে “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” শীর্ষক কর্মসূচির আওতায় ২০২১-২০২২ অর্থবছরে মৌলভীবাজারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার  (১৪ জুন) মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্বার উন্নয়ন সহায়ক সংস্থা (ডি.ইউ.এস.এস) এর সহযোগিতায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক ও বাইসাইকেল বিতরণ করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল হোসেন। অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৭০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক ও ১০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল বিতরণ করা হয়।

আইনিউজ/পিডি/এসডিপি 

আইনিউজ ভিডিও 

কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)

পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়