নিজস্ব প্রতিবেদন:
আপডেট: ১৫:৩৯, ১৪ জুন ২০২২
মাগুরছড়া ট্রাজেডির ২৫ বছর, মিলেনি ক্ষতিপূরণের একটি টাকাও
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া ট্র্যাজেডি দিবস আজ। এই উপজেলার মানুষের জন্য ভয়াল স্মৃতির দিন এটি। ১৯৯৭ সালের ১৪ জুন মাগুরছড়া গ্যাসকূপে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আগুনে পুড়ে ছাই হয়ে যায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের গাছপালা, জীবজন্তুসহ আশপাশের বিস্তৃর্র্ণ এলাকা। ভয়াবহ এ বিস্ফোরণের পর ২৫ বছর পেরিয়ে গেলেও অক্সিডেন্টাল-ইউনোকলের উত্তরসূরি শেভরনের কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ ১৪ হাজার কোটি টাকা আজও আদায় করতে পারেনি সরকার।
১৯৯৭ সালের ১৪ জুন মধ্যরাতে মাগুরছড়া ১নং অনুসন্ধান কূপ খননকালে হঠাৎ করে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিলো সেখানে। বিস্ফোরণের তীব্র আওয়াজে কেঁপে উঠেছিলো কমলগঞ্জের বিস্তীর্ণ এলাকা। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে। আগুনে পুড়ে যায় লাউয়াছড়া উদ্যানের বিপুল টাকার সম্পদ।
মাগুরছড়া ট্রাজেডির তদন্ত রিপোর্টে বেরিয়ে আসে মার্কিন বহুজাতিক কোম্পানি অক্সিডেন্টালের খামখেয়ালিপনা, দায়িত্বহীনতা, অবহেলা ও ত্রুটির কথা। ভয়াবহ এই বিস্ফোরণে মোট ক্ষতির পরিমাণ ধরা হয় প্রায় ১৪ হাজার কোটি টাকা। কিন্তু ক্ষতিপূরণের টাকা না দিয়েই কোম্পানিটি বাংলাদেশ ত্যাগ করে।
এ ঘটনায় মাগুরছড়া খাসিয়া পুঞ্জির বাড়ি-ঘর, সংরক্ষিত বনাঞ্চল, বন ও পরিবেশের জীববৈচিত্র, চা বাগান, বিদ্যুৎলাইন, আখাউড়া-সিলেট রেলপথ, কমলগঞ্জ-শ্রীমঙ্গল প্রধান সড়ক, ভূগর্ভস্থ পানি সম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মারা যায় হাজার হাজার বন্যপ্রাণী। পুড়ে যায় ভূ-গর্ভস্থ উত্তোলনযোগ্য ২৪৫ দশমিক ৮৬ বিলিয়ন ঘনফুট গ্যাস। পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয় আশপাশের এলাকার বৃক্ষ, পরিবেশ ও জীববৈচিত্র। দুই যুগ আগের বিস্ফোরণের পুড়ে যাওয়া কয়েকটি গাছ আজও কালের সাক্ষী হিসেবে রয়ে গেছে।
মাগুরছড়া ট্রাজেডির তদন্ত রিপোর্টে বেরিয়ে আসে মার্কিন বহুজাতিক কোম্পানি অক্সিডেন্টালের খামখেয়ালিপনা, দায়িত্বহীনতা, অবহেলা ও ত্রুটির কথা। ভয়াবহ এই বিস্ফোরণে মোট ক্ষতির পরিমাণ ধরা হয় প্রায় ১৪ হাজার কোটি টাকা। কিন্তু ক্ষতিপূরণের টাকা না দিয়েই কোম্পানিটি বাংলাদেশ ত্যাগ করে।
এদিকে ক্ষতিপূরণ আদায়ে ২৫ বছর ধরে আন্দোলন করে আসছে স্থানীয় ও জাতীয় বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। পরিবেশবাদী সংগঠনের নেতারা জানান, মাগুরছড়া গ্যাস বিস্ফোরণের পর কিছু দাবি পূরণ করা হলেও, পরবর্তীতে ক্ষতিপূরণ আদায়ের আর কোন অগ্রগতি হয়নি। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব বলেন, ক্ষতিপূরণ আদায়ের বিষয়টি সরকারকে আন্তর্জাতিকভাবে তুলে ধরতে হবে।
আইনিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























