Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৪ এপ্রিল ২০২৬,   চৈত্র ২০ ১৪৩২

প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ

প্রকাশিত: ২২:২১, ১৪ জুন ২০২২
আপডেট: ২২:২৩, ১৪ জুন ২০২২

কমলগঞ্জে বজ্রপাতে নিহত ১, আহত ২

মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া আরো দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার পৃথক দুই স্থানে বজ্রপাতের ঘটনা ঘটে। 

নিহতের নাম গোবিন্দ মাঝি (২০)। তিনি রহিমপুর ইউনিয়নের মৃর্ত্তিঙ্গা চা বাগানের বিজয় মাঝির ছেলে। 

অপরদিকে আলীনগর ইউনিয়নের চিৎলিয়া গ্রামে বজ্রপাতে মা ও মেয়ে আহত হয়েছেন। আহতরা হলেন চিৎলিয়া গ্রামের সুলতানা বেগম (৪৫) ও মুনতা বেগম (১২)। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

এ বিষয়ে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাকৃতিক দুর্ঘটনা থাকায় লাশের ময়নাতদন্ত করা হয়নি।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি মৌলভীবাজার জেলা প্রশাসককে জানানো হয়েছে। আশা করি সরকারের পক্ষ থেকে নিহত যুবকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)

পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়