ঢাকা, শনিবার ০৪ জুলাই ২০২৬,   আষাঢ় ২০ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি : 

প্রকাশিত: ১৯:৫৯, ১৫ জুন ২০২২

মৌলভীবাজারে একদিনে এক লক্ষ বৃক্ষরোপণ

জেলাব্যাপী `একদিনে এক লক্ষ বৃক্ষরোপণ` কার্যক্রমের উদ্বোধন করা হয়

জেলাব্যাপী `একদিনে এক লক্ষ বৃক্ষরোপণ` কার্যক্রমের উদ্বোধন করা হয়

মৌলভীবাজার জেলা প্রশাসন বর্ষা ঋতুর মাস আষাঢ়ের আগমন উপলক্ষে জেলাব্যাপী একদিনে এক লক্ষ গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে।

১৫ জুলাই (বুধবার) সকালে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে একটি গাছের চারা রোপনের মাধ্যমে জেলাব্যাপী 'একদিনে এক লক্ষ বৃক্ষরোপণ' কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার সহ জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বর্তমান সরকারের পরিবেশবান্ধব টেকসই উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার উদ্যোগ হাতে নিয়েছেন। তারই অংশ হিসেবে বর্ষামঙ্গল পালনের উদ্দেশ্যে জেলাব্যাপী একদিনে এক লক্ষ বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্দোগ নেওয়া হয়েছে। এই আয়োজনে সার্বিক সহযোগিতা করছে মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগ।

 

মৌলভীবাজার জেলা প্রশাসন সুত্রে জানা যায়, জেলার প্রতিটি উপজেলায় একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়। সদ্য রোপিত চারাগুলোর মাঝে গর্জন, চিকরাশি, জারুল, সোনালু, আকাশমনি, কৃষ্ণচূড়া সহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারাগাছ রয়েছে।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, বর্তমান সরকারের পরিবেশবান্ধব টেকসই উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার উদ্যোগ হাতে নিয়েছেন। তারই অংশ হিসেবে বর্ষামঙ্গল পালনের উদ্দেশ্যে জেলাব্যাপী একদিনে এক লক্ষ বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্দোগ নেওয়া হয়েছে। এই আয়োজনে সার্বিক সহযোগিতা করছে মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগ।

আইনিউজ/এসকেএস

আইনিউজ ইউটিউব চ্যানেলে ‍দেখুন আকর্ষণীয় সব ভিডিও

বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা-দোকানপাট

বৃদ্ধ বয়সে নামাজ পড়তাম, ঘরে বসে খাইতাম, কে খাওয়াবে! 

বাজারে নদীর বিশাল চিতল মাছ

আলী আমজাদে রিইউনিয়ন

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়