মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে ৮ দিনে পানিবাহিত রোগে আক্রান্ত ৭৩০ জন
ছবি: শাহরিয়ার সাকিব
মৌলভীবাজারে হাকালুকি হাওরসহ বিভিন্ন নদ-নদী ও এলাকার পানি কমতে শুরু করেছে। এখনো কিছু জায়গায় রাস্তাঘাট পানির নিচে। এর মধ্যে গত আট দিনে শুধুমাত্র পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন ৭৩০ জন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পানিবাহিত বিভিন্ন রোগ ডায়রিয়ায় ৪৯ জন, চর্মে ৫০ জন, জ্বরে ১৪ জন, চোখের ভাইরাস ১২ জন, চোখে আঘাত প্রাপ্ত ছয় জন, সাপে কাটা চারজন, অন্য রোগে ৩৭ জনসহ মোট ১৭২ জন শিশু, নারী ও পুরুষ আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দীন মোর্শেদ জানান, বন্যাকবলিত এলাকায় ৭৪টি মেডিকেল টিম কাজ করছে। এ পর্যন্ত জেলায় বিভিন্ন পানিবাহিত রোগে ৭৩০ জন মানুষ আক্রান্ত হয়েছেন। বিভিন্ন এলাকায় চার জনের মৃত্যু হয়েছে।
এদিকে জেলা প্রশাসকের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যায় মৌলভীবাজারে সাতটি উপজেলা ও ৪১টি ইউনিয়নের মধ্যে ৫২ হাজার ১১১টি পরিবারের ২ লাখ ৬৩ হাজার ৪০০ সদস্য ক্ষতির মুখে পড়েছেন। ১৩ হাজার ২৬০টি ঘরবাড়ি ও ৪ হাজার ৭৫০ হেক্টর ফসলি জমির ক্ষতি হয়েছে।
আইনিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























