Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬,   চৈত্র ২০ ১৪৩২

শাহরিয়ার খান সাকিব, মৌলভীবাজার

প্রকাশিত: ১৫:৫৯, ২৮ জুন ২০২২

সৈয়দ কুদরত উল্যাহ সড়ক নির্মাণ, স্থায়ীত্ব ১০০ বছর

সড়কটির স্থায়ীত্ব হবে প্রায় ১০০ বছর

সড়কটির স্থায়ীত্ব হবে প্রায় ১০০ বছর

মৌলভীবাজারে শহরের পশ্চিমবাজারে মৌলভী সৈয়দ কুদরত উল্যাহ সড়ক আরসিসি (রড-সিমেন্ট-কংক্রিট) করে নির্মাণ করে দিয়েছে পৌরসভা।  সড়কটির স্থায়ীত্ব হবে প্রায় ১০০ বছর। এমনটিই আশা করছেন মৌলভীবাজার পৌরসভার মেয়র, প্রকৌশলী ও সংশ্লিষ্টরা।

সোমবার (২৭ জুন) রাতে নামফলক উন্মোচন ও ফিতা কেটে সড়কটির উদ্বোধন করেন পৌর মেয়র ফজলুর রহমান। 

স্থানীয় ব্যবসায়ীরা জানান- পশ্চিমবাজারের সৈয়দ কুদরত উল্যাহ সড়ক শহরের একটি গুরুত্বপূর্ণ সড়ক। বিভিন্ন জেলা থেকে এই বাজারে অনেকে আসেন কেনাকাটা করতে। কিন্তু একটু বৃষ্টি হলেই কাঁদা জমে চলাচলের অনুপোযোগী হয়ে উঠতো। কিন্তু এখন থেকে আর সেই সমস্যার সম্মুখিন হতে হবে না জনসাধারণকে।

সড়কটি উদ্বোধনকালে পৌর মেয়র ফজলুর রহমান বলেন- ‘এই এলাকাটি হচ্ছে আদি এলাকা এবং ব্যবসায়িক এলাকা। আর এই এলাকাকে যানজটমুক্ত রাখার জন্য ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা করতে পারেন সেজন্য আমাদের যা করে দেওয়া প্রয়োজন সেটা করবো। আমি মেয়র থাকাকালিন কোন কাজ অসম্পূর্ণ রেখে যাবো না। আমার পরবর্তীতে যিনি মেয়র হবেন তার জন্য কোনো কাজ রেখে যাবো না। আমি আমার সততা, নিষ্ঠা, আন্তরিকতার সাথে পৌর শহরের সকল অসমাপ্ত কাজ সমাপ্ত করে যাবো। আমার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালন করার চেষ্টা করবো। এই চেয়ারে বসেছি বিলাসিতা করার জন্য নয়, জনগণের জন্য কাজ করার। রাতদিন যে যখন যেখানে  যে সমস্যার কথা বলেন, খবর পেলেই সেসব সমস্যা সমাধানের জন্য ছুটে যাই। 

মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছেন সেই ডিজিটাল বাংলার উন্নয়ন অগ্রযাত্রায় আমি দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি।  এ সময় পশ্চিমবাজার সবজি ও মৎস্য ব্যবসায়ীদের এলাকা সুন্দর-পরিছন্ন রাখার জন্য সহযোগীতা কামনা করেন মেয়র।

এদিকে পৌরসভার প্রকৌশলী আব্দুল মালেক জানান, ২০০ মিটার সড়ক ও ২০০ মিটার কাভার স্ল্যাব নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় ১ কোটি টাকার অধিক। এই সড়কের স্থায়ীত্ব ১০০ বছর হবে আশা করা হচ্ছে। সেভাবেই সড়কটি নির্মাণ করা হয়েছে।

আইনিউজ/শাহরিয়ার খান সাকিব/এসকেএস

আইনিউজ ইউটিউব চ্যানেলে দেখুন দারুণ সব ভিডিও

বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা-দোকানপাট

নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন সিলেটবাসী | Sylhet Flood || Eye News

মৌলভীবাজারে বন্যা, জলমগ্ন টিবি হাসপাতাল রোড

Sylhet-Sunamganj Flood | ঘরে থৈ-থৈ পানি, নেই খাবার পানি, বিদ্যুৎ নেই, নেটওয়ার্ক নেই | Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়