Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬,   চৈত্র ২০ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:২৭, ৩০ জুন ২০২২

বন্যায় সিলেটের মৎসখাতে ক্ষতি ১৪২ কোটি টাকা

বন্যায় সিলেট জেলার ৮০ শতাংশ প্লাবিত হয়েছে

বন্যায় সিলেট জেলার ৮০ শতাংশ প্লাবিত হয়েছে

এবছর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে গোটা সিলেট। এখনো কাটেনি সেই বন্যার রেশ। জেলা প্রশসানের তথ্য অনুযায়ী সিলেট জেলার ৮০ এবং সুনামগঞ্জের ৯০ শতাংশ উপজেলা প্লাবিত হয়েছে বন্যার পানিতে। ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে মৎস্যখাতেও। যার আর্থিক পরিমাণ প্রায় ১৪২ কোটি ৪০ লাখ টাকা।

মৎস্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সূত্রের তথ্য অনুযায়ী, বন্যায় সিলেট বিভাগে ৫ হাজার ৪৩১ হেক্টরের ৪০ হাজার ৫৩৮টি পুকুর, দিঘী, খামার ডুবে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩৩ হাজার ১২ জন খামারি। এসব খামারের মাছের পরিমাণ ধরা হয়েছে ৭ হাজার ৮৪২ মেট্রিক টন এবং ৫৪৭ কোটি ৪৮ পোনা মাছ লাখ ভেসে গেছে। মাছের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১১৬ কোটি ৩৪ লাখ টাকা এবং পোনা মাছ ক্ষতি হয়েছে ১৮ কোটি ৩২ লাখ টাকার। আর অবকাঠামোগত ক্ষতির পরিমাণ ধরা হয়েছে ৭ কোটি ৫২ লাখ টাকা।

সিলেট জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম বলেন, সিলেট জেলায় ৭০ কোটি ৮৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পুকুর, দিঘী ও খামারের সংখ্যা ৩০ হাজার ২৫৫টি। ক্ষতিগ্রস্ত হয়েছেন ২৫ হাজার ২৪০ জন খামারি বা পুকুর মালিক। তাতে মাছের ক্ষতি ধরা হয়েছে ৩ হাজার ৫০৯ মেট্রিক টন, পোনা মাছের পরিমাণ ৩ কোটি ২৮ লাখ ৫০০। মাছের ক্ষতির পরিমাণ ৫৮ কোটি ৮২ লাখ টাকা, পোনা মাছে ৮ কোটি ৯৬ লাখ টাকার, অবকাঠামোগত ক্ষতি হয়েছে ৩ কোটি ৭ লাখ টাকার।

অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের তথ্যমতে, সুনামগঞ্জ জেলায় মৎস্য খাতে ৫২ কোটি ৯২ লাখ ৮৮ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পুকুর, দিঘী ও খামারের সংখ্যা ৮ হাজার ৬৬৫টি। ক্ষতিগ্রস্ত খামারি বা পুকুর মালিকের সংখ্যা ৬ হাজার ৪৮৪ জন। মাছের ভেসে গেছে ২ হাজার ৯৮৪ দশমিক ৬২ মেট্রিক টন, ৪৬৪ দশমিক ৫২ লাখ পোনা মাছ। মাছের ক্ষতির পরিমাণ ৪১ কোটি ৮৯ লাখ ৭০ হাজার টাকা, ৬ কোটি ৯৫ লাখ ২০ হাজার টাকার, অবকাঠামোগত ক্ষতি হয়েছে ৪ কোটি ৭ লাখ ৯৮ হাজার টাকার।   

মৌলভীবাজার জেলায় ১ কোটি ৬১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পুকুর, দিঘী ও খামারের সংখ্যা ২৭০টি, ক্ষতিগ্রস্ত খামারি বা পুকুর মালিক ২১০ জন। ভেসে যাওয়া মাছের পরিমাণ ১৩৬ মেট্রিক টন, পোনা ৩৫ লাখ। মাছের ক্ষতির পরিমাণ ১ কোটি ৬ লাখ টাকা, পোনা ২৩ লাখ টাকার, অবকাঠামোগত ক্ষতি হয়েছে ১০ লাখ টাকার।  

হবিগঞ্জ জেলায় ১৭ কোটি ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পুকুর, দিঘী ও খামার ১ হাজার ৩৪৮টি। ক্ষতিগ্রস্ত খামারি বা পুকুর মালিক ১ হাজার ৭৮ জন। ক্ষতিগ্রস্ত পুকুর, দিঘী ও খামারের আয়তন ২৬৯ দশমিক ৬০ হেক্টর। ১ হাজার ২১৩ দশমিক ২০ মেট্রিকটন। পোনা মাছ ভেসে গেছে  ৫৩৯ কোটি ২০ লাখ। মাছের ক্ষতির পরিমাণ ১৪ কোটি ৫৫ লাখ ৮৪০ টাকা, পোনা মাছের ক্ষতি ২ কোটি ১৮ লাখ টাকার, অবকাঠামোগত ক্ষতি হয়েছে ২৬ লাখ টাকার।  

মৎস্য অধিদপ্তর সিলেটের উপ পরিচালক ড. মো. মোতালেব হোসেন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা ক্ষতির পরিমাণটি নিরীক্ষণ করে ওপর মহলে দিয়েছি, যাতে খামারিরা কিছুটা হলেও প্রণোদনা পান। কেননা, আমরা যখন ক্ষয়ক্ষতির হিসাব আনতে যাই, তখন মানুষজন প্রণোদনা পাওয়ার ব্যাপারে আশ্বস্ত হন।

আইনিউজ/এইচএ

আইনিউজ ভিডিও

নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন সিলেটবাসী 

মৌলভীবাজারে বন্যা, জলমগ্ন টিবি হাসপাতাল রোড

 ঘরে থৈ-থৈ পানি, নেই খাবার পানি, বিদ্যুৎ নেই, নেটওয়ার্ক নেই 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়